Labh Dristi Yog 2026: ১৩ অগাস্ট বুধ ও শুক্রের লাভ দৃষ্টি যোগ, ৪ রাশির কেরিয়ারে গ্রোথ, ব্যবসায় বিরাট উন্নতি

অগাস্টে বুধ এবং শুক্র মিলে বানাচ্ছে লাভ দৃষ্টি যোগ। এর ফলে ৪ রাশির কেরিয়ারে বিরাট গতি আসবে। ব্যবসা বড় হবে। সেই সঙ্গে মিটে যাবে টাকার অভাব।

Advertisement
১৩ অগাস্ট বুধ ও শুক্রের লাভ দৃষ্টি যোগ, ৪ রাশির কেরিয়ারে গ্রোথ, ব্যবসায় বিরাট উন্নতিলাভ দৃষ্টি যোগ ২০২৬
হাইলাইটস
  • অগাস্টে বুধ এবং শুক্র মিলে বানাচ্ছে লাভ দৃষ্টি যোগ
  • এর ফলে ৪ রাশির কেরিয়ারে বিরাট গতি আসবে
  • ব্যবসা বড় হবে

জ্যোতিষ অনুযায়ী, বুধ হল বুদ্ধি, বাণী এবং ব্যবসার কারণ। আর শুক্র হল ধন, সুখ, সমৃদ্ধি ও প্রেমের কারক। তাই এই দুই শুভ রাশি যখনই কোনও অনুকূল স্থিতিতে আসে, তখন সব জাতক এবং জাতিকার জীবন ইতিবাচক মোড় নেয়। আর ভাল খবর হল, ১৩ অগাস্ট ২০২৬ বুধ এবং শুক্র একে অপরের ৬০ ডিগ্রি কোণে অবস্থান করবে। যার ফলে তৈরি হবে লাভ দৃষ্টি যোগ। 

এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময় টাকার অভাব মিটবে। ব্যবসায় মিলবে সফলতা। সেই সঙ্গে কেরিয়ারে আসবে গ্রোথ। আর এই যোগে ৪ রাশি এহেন লাভ লাবে। তাদের ভাগ্য খুলে যাবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই যোগে ঠিক কোন ৪ রাশির জীবনে সেরা সময় আসবে। 

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য়ও সময়টা খুব ভাল। এর ফলে কেরিয়ারে এগিয়ে যাবেন। প্রোমোশন হতে পারে। সেই সঙ্গে আটকে থাকা কাজ হয়ে যাবে। অফিসে সিনিয়ররা সহয়তা করবেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসাও দারুণ গতি নেবে। মিলবে বাম্পার লাভ। টাকার অভাব আর থাকবে না। পাশাপাশি ঘরে সুখের পরিস্থিতি বজায় থাকবে। প্রেমের জোয়ারে ভেসে যেতে পারবেন।

মিথুন রাশি
বুধ আপনাদের রাশির অধিপতি। যার ফলে বুধ ও শুক্রের লাভ দৃষ্টি যোগে কাজের জায়গায় সুনাম হবে। হুট করে বড় কোনও প্রোমোশনের যোগও রয়েছে। শুধু তাই নয়, এই সময় ব্যবসা বৃদ্ধি হবে। বিরাট লাভ হবে। নতুন প্রোজেক্টও পেতে পারেন। এছাড়া এই সময় রোম্যান্টিক সম্পর্ক নতুন রূপ নেবে। পরিবারে স্থিতাবস্থা থাকবে বজায়। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। 

কন্যা রাশি
এই রাশির অধিপতি শুক্র। যার ফলে বুধ ও শুক্রের লাভ দৃষ্টি যোগে বাম্পার সময় কাটাবে কন্যা রাশির জাতক এবং জাতিকারা। এই সময় নতুন চাকরির অফার পেতে পারেন। মিলতে পারে প্রচুর টাকার অফার। এছাড়া ব্যবসাও বড় হবে। নতুন করে বিনিয়োগ করতে পারেন অনেকে। এছাড়া প্রেমের সম্পর্কে মিটে যাবে সমস্যা। 

Advertisement


তুলা রাশি
এই রাশির জন্যও লাভ দৃষ্টি যোগ অত্যন্ত ভাল সময় নিয়ে আসবে। এই সময় ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে। ব্যবসা বাড়বে। সেই সঙ্গে বৃদ্ধি পাবে আয়। টাকার অভাব থাকবে না। চাকরিতে এগিয়ে যাবেন। কেরিয়ারে মিলবে গ্রোথ। শুধু তাই নয়, এই সময় পরিবারে ভাল সময় কাটবে। মিটে যাবে প্রেমিক-প্রেমিকার সঙ্গে দূরত্ব। তাই চিন্তার কিছু নেই। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

POST A COMMENT
Advertisement