Budh Shukra Nakshatra Parivartan: একই দিনে বুধ ও শুক্রের নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির টাকার অভাব শেষ, মনে শান্তি

একই দিনে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ এবং শুক্র। এর প্রভাব ১২ রাশির জাতক এবং জাতিকাদের উপরই পড়বে। তবে সবথেকে বেশি ভাগ্য চমকাবে ৪ রাশির। তাদের হাতে আসবে টাকা। পাশাপাশি জীবন থেকে দুঃখ বিদায় নেবে। মনে ফিরবে শান্তি। 

Advertisement
একই দিনে বুধ ও শুক্রের নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির টাকার অভাব শেষ, মনে শান্তিবুধ ও শুক্রের নক্ষত্র পরিবর্তন
হাইলাইটস
  • একই দিনে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ এবং শুক্র
  • এর প্রভাব ১২ রাশির জাতক এবং জাতিকাদের উপরই পড়বে
  • সবথেকে বেশি ভাগ্য চমকাবে ৪ রাশির

একই দিনে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে বুধ এবং শুক্র। এর প্রভাব ১২ রাশির জাতক এবং জাতিকাদের উপরই পড়বে। তবে সবথেকে বেশি ভাগ্য চমকাবে ৪ রাশির। তাদের হাতে আসবে টাকা। পাশাপাশি জীবন থেকে দুঃখ বিদায় নেবে। মনে ফিরবে শান্তি। 

আসলে ১১ জুন সকাল ১১টা ৩০ মিনিটে পুনর্বসু নক্ষত্রে বুধ গোচর করতে চলেছে। এই নক্ষত্রে ৮ অগাস্ট পর্যন্ত থাকবে বুধ। ও দিকে আবার ১১ জুন দুপুর ২টো ১১ মিনিটে শুক্র পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে। এটি ২৩ জুন পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। যার ফলে ভাগ্য ফিরবে ৪ রাশির। 

বৃষ রাশি
শুক্র ১১ জুন ২০২৬ নক্ষত্র গোচর করে বৃষ রাশিতে প্রবেশ করছে। এর ফলে টাকার অভাব দূর হয়ে যাবে কিছু রাশির। ইনকাম বাড়বে। অফিসে মাইনে বৃদ্ধির বিরাট সম্ভাবনা রয়েছে। এই সময় প্রেম ভাগ্যও ফিরে যাবে। বড়রা আশীর্বাদ করবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সময়টা দারুণ কাটবে। পরিবারের অন্দরে সম্মান পাবেন। বিগড়ে যাওয়া সম্পর্ক আবার চাঙ্গা হবে। প্রেমের জীবনে আসবে ভালোবাসার জোয়ার। 

এছাড়া এই সময় টাকার টেনশন হয়ে যাবে শেষ। নতুন সম্পত্তি কিনতে পারেন। কাজের জায়গায় ঝামেলা-অশান্তি শেষ হয়ে যাবে। শান্তিতে কাজ করতে পারবেন। 

কন্যা রাশি
বুধের নক্ষত্র গোচর কন্যা রাশিকে প্রভাবিত করতে পারে। এই সময় ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্তরা এগিয়ে যাবেন। নতুন প্রোজেক্ট পেতে পারেন। এছাড়া আয়ের নয়া রাস্তা তৈরি হবে। টাকার সমস্যা হয়ে যাবে শেষ। এই সময় পরিবারের সঙ্গ পাবেন। তাই কন্যা রাশির জাতকেরা অবশ্যই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

তুলা রাশি
শুক্রের নক্ষত্র পরিবর্তনের প্রভাব তুলা রাশির উপর পড়বে। এই সময়টা শুভ কাটবে। পরিবারে শান্তি বিরাজ করবে। প্রেমিক-প্রেমিকারাও দারুণ সময় কাটাবেন। মানসিক শান্তি থাকবে। কাজের জায়গায় আর কোনও সমস্যা থাকবে না। বরং বড় প্রোমোশন পেতে পারেন। নতুন দায়িত্ব পেতে পারেন। বৃদ্ধি পেতে পারে সম্পত্তি। পাশাপাশি টাকার সমস্যা এবার শেষ হবে। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

POST A COMMENT
Advertisement