Budh Shukra Rashi: বুধ-শুক্রের শক্তিশালী যোগ ১৫ মার্চ, বদলাতে পারে চার রাশির ভাগ্য

Budh Shukra Rashi: ১৫ মার্চ ২০২৬, রবিবার রাত ১২টা ২৬ মিনিটে বুধ ও শুক্র ৩০ ডিগ্রি কোণে অবস্থান করে দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ তৈরি করবে। বুদ্ধি, ব্যবসা ও বাকশক্তির অধিপতি বুধ এবং প্রেম, সম্পদ ও সমৃদ্ধির কারক শুক্রের এই সংযোগ চারটি রাশির জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে

Advertisement
বুধ-শুক্রের শক্তিশালী যোগ ১৫ মার্চ, বদলাতে পারে চার রাশির ভাগ্যবুধ-শুক্র গোচর

bকয়েক দিনের মধ্যেই গঠিত হতে চলেছে বুধ ও শুক্রের একটি শক্তিশালী যোগ। জ্যোতিষশাস্ত্র মতে, ১৫ মার্চ ২০২৬, রবিবার রাত ১২টা ২৬ মিনিটে বুধ ও শুক্র ৩০ ডিগ্রি কোণে অবস্থান করে দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ তৈরি করবে। বুদ্ধি, ব্যবসা ও বাকশক্তির অধিপতি বুধ এবং প্রেম, সম্পদ ও সমৃদ্ধির কারক শুক্রের এই সংযোগ চারটি রাশির জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত জ্যোতিষ মহলের একাংশের। আর্থিক লাভের পাশাপাশি কেরিয়ার, সম্পর্ক ও সামাজিক মর্যাদায় উন্নতির সম্ভাবনাও দেখা দিচ্ছে।

বৃষ:
এই যোগ বৃষ রাশির জাতকদের জন্য লাভের নতুন দরজা খুলে দিতে পারে। সৃজনশীলতা বাড়বে, বিদ্বজ্জনদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। শিল্প, সাহিত্য ও গণমাধ্যমের সঙ্গে যুক্তদের সাফল্যের সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে, আয়ের একাধিক উৎসও মিলতে পারে। সামাজিক সম্মান বাড়ার ইঙ্গিত রয়েছে।

মিথুন:
মিথুন রাশির জাতকদের কথাবার্তায় মাধুর্য বৃদ্ধি পাবে। ব্যবসা বা চাকরিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসতে পারে। অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে।

কন্যা:
কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে বড় ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের জন্য সময়টি শুভ। কেরিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পুরোনো ঋণ শোধের সুযোগ মিলতে পারে। পারিবারিক পরিবেশে আনন্দ ও স্থিতি বাড়বে।

তুলা:
তুলা রাশির জাতকদের জন্য এই যোগ সৌভাগ্যের ইঙ্গিত দিচ্ছে। ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে, সামাজিক পরিসর বিস্তৃত হবে। কেরিয়ারে নতুন দিশা মিলতে পারে। আর্থিক সমস্যার অবসান ঘটতে পারে এবং প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে।

 

POST A COMMENT
Advertisement