বুধ বক্রী ২০২৬জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ অত্যন্ত প্রভাবশালী গ্রহ। এটি বুদ্ধি, বাকশক্তি, ব্যবসা ও যোগাযোগের কারক গ্রহ। আর শনিবার, অর্থাৎ আজ ২৪ অক্টোবর, ২০২৬ বুধ তুলা রাশিতে বক্রী হবেন। এই বক্রী গতি ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী হবে। যার ফলে আগামী ২০ দিন বিরাট উন্নতি করবে ৪ রাশি। সুংসবাদ মিলবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। সেই সঙ্গে ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি মিলবে। টাকার অভাব শেষ হবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন বুধ বক্রী হওয়ার ফলে আগামী ২০ দিন কোন ৪ রাশির সেরা সময় কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম আছে কি না, চেক করে নিন।
মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা বুধ বক্রী হওয়ায় দারুণ সময় কাটাতে পারবেন। এই বক্রী দশায় কাজের জায়গায় দারুণ সংবাদ পাবেন। চাকরিতে বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ব্যবসা বড় হবে। বাড়বে লাভ। নতুন প্রোজেক্ট আসতে পারে। যার ফলে টাকার অভাব মিটে যাবে। অর্থের সমস্যা থেকে এবার বেরিয়ে আসবেন। লোন থেকে মুক্তি পাবেন।
কর্কট রাশি
এই রাশির জাতক ও জাতিকারাও খুবই শুভ সময় কাটাতে পারবেন বুধ বক্রীতে। এর ফলে কাজের জায়গায় নতুন কোনও দায়িত্ব পাবেন। অনেক দিন ধরে যেই সুযোগের আশা করছিলেন, সেটা এবার পেয়ে যাবেন। ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট পাবেন। টাকার অভাব মিটে যাবে। ঝামেলা থেকে মুক্তি পাবেন। জীবনে উন্নতি পাকা।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক এবং জতিকারাও উন্নতি করবেন। পুরনো কাজ এবার হয়ে যাবে। প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। মাইনে বাড়তে পারে। সেই সঙ্গে নতুন চাকরি পেতে পারেন। এছাড়া ব্যবসাতেও বিরাট লাভ করবেন। মিটে যাবে বড়সড় সমস্যা। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
কী কী মনে রাখবেন?