
ভাগ্য খুলবে অস্তগামী বুধের বক্রী গতিBudh Vakri Gochar 2022, Bhadra Yoga: কন্যা রাশিতে বক্রী হওয়ার পর বুধ গ্রহ পিছন দিকে যেতে শুরু করেছে। এর আগে বুধ অস্ত গিয়েছিল। এখন বুধ ২৬ অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে থাকবে এবং ২ অক্টোবর পর্যন্ত বক্রী অবস্থায় চলবেন। বুদ্ধিমত্তা, ব্যবসা, সম্পদের কারক বুধ গ্রহের অস্ত যাওয়া এবং বক্রী চালে চলা ১২টি রাশির জাতকদের জীবনে বড় প্রভাব ফেলবে। বুধ গ্রহের অবস্থানের এই ক্রমাগত পরিবর্তন কিছু রাশির জন্য খুব শুভ।
বক্রী বুধ কাজ নষ্ট করে
বুধ গ্রহের বক্রী হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ বুধের আঁকাবাঁকা গতি মানুষের যোগাযোগের উপর একটি বড় প্রভাব ফেলে। বক্রী বুধের কারণে মানুষ কটু কথা বলতে শুরু করে, ছোটখাটো বিষয় বড় বিবাদে রূপ নেয়। ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। মানুষের সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। একইভাবে জ্যোতিষশাস্ত্রে গ্রহের অস্ত যাওয়াও ভালো বলে মনে করা হয় না। অষ্ট গ্রহ দুর্বল ও নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে,বুধ গ্রহের বিপরীতমুখী চাল কিছু জাতকের জন্য অর্থ লাভের সহায়ক হয়, তারা বুদ্ধিমত্তা ও বাকশক্তির সদ্ব্যবহার করতে সক্ষম হয়।
বক্রী বুধ এই জাতকদের জন্য শুভ
কন্যা রাশিতে বুধের বক্রী গতি মেষ, সিংহ, বৃশ্চিক, ধনু এবং কুম্ভ রাশির জাতকদের জন্য খুব শুভ হবে। এই জাতকরা চাকরি এবং ব্যবসায় প্রচুর লাভ পাবেন। কর্মজীবনে অগ্রসর হওয়ার সুযোগ আসবে। পদ ও টাকা উভয়ই পাবেন। বিনিয়োগ থেকে লাভ হবে। তারা কিছু বড় কাজের পরিকল্পনা করবেন। এই জাতকরা নিজেদের কথা ও বুদ্ধির জোরে কাজ হাসিল করবেন। যুক্তি ও তর্ক শক্তি বাড়বে।

এই রাশিরা সতর্ক থাকুন
বৃষ, মিথুন ও তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের বক্রী গতি ভালো যাবে না। এসব মানুষের খরচ বাড়বে। জমানো আমানতেও হাত দিতে হতে পারে। সাবধানে লেনদেন করুন। ভাগ্য আপনার সাথে থাকবে না। চাকরিতে পরিবর্তন হতে পারে। স্থানান্তর ঘটতে পারে। এই সময়টি বাকি রাশির জন্য স্বাভাবিক থাকবে।
বুধের ভদ্র যোগ গঠন
পঞ্জিকা অনুসারে, গ্রহের রাজপুত্র, বুধ ১০ সেপ্টেম্বর সকাল ৯টা ৭ মিনিটে কন্যা রাশিতে বক্রী হয়েছে। এখন বুধ আগামী ২৩ দিন বিপরীত দিকে যাবে। অর্থাৎ, ১০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, বুধ কন্যা রাশিতে বিপরীতমুখী থাকবে। এর আগে, বুধ এই রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে মার্গী হয়েছিল। এখন তার গতিবিধি পরিবর্তন , এমন অনেক রাশির জাতক আছে যাদের ভাগ্য পাল্টে দিতে পারে। বুধ কন্যা রাশিতে বক্রী হয়ে এবংভদ্র যোগও সৃষ্টি করছে।
এই রাশির জাতকদের ভাগ্য বদলে যাবে
কন্যা রাশি (Virgo)
বুধ গ্রহটি বক্রী হয়ে কন্যা রাশিতে গোচর করছে । এর পাশাপাশি এই রাশিতে ভদ্র যোগও তৈরি হচ্ছে। তাই এর সর্বোচ্চ প্রভাব পড়বে এই রাশির জাতকদের ওপর। এই সময়ে কন্যা রাশির জাতকরা তাদের কর্মজীবনে অগ্রগতি পাবেন। আপনি আপনার বক্তব্য দিয়ে মানুষের মন জয় করবেন। এতেই আপনার সব কাজ হয়ে যাবে। ব্যবসায় লাভ বেশি হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। ভদ্র যোগ সৃষ্টির সাথে সাথে, এই জাতকরা দক্ষ কৌশল তৈরিতে সফল হবেন। এই সময়ে আপনার পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি পেতে পারেন। সন্তান লাভের ইচ্ছা পূরণ হতে পারে।
মকর রাশি (Capricorn)
মকর রাশির জাতক জাতিকাদের জন্য বুধের বক্রী হওয়া খুবই শুভ । তাদের সব বিষয়ের সমাধান হবে। পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনি যদি কিছু বড় কাজ শুরু করতে চান তবে এই সময়টি খুব ভাল। এই সময়ে আপনি সমস্ত কাজে সাফল্য পাবেন। ক্ষমতাসীন প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে। আদালতের মামলা আপনার পক্ষে হবে। শত্রুরা পরাজিত হবে।
মীন রাশি (Pisces)
মীন রাশির জাতক জাতিকাদের জন্য বুধের বক্রী হওয়া শুভ হবে । এই সময়ে বিবাহিত জীবন সুখের হবে। যারা বিয়ের যোগ্য তাদের সম্বন্ধ আসতে পারে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে তারা পূর্ণ সহযোগিতা পাবেন। চাকরিতে পদোন্নতি পেতে পারেন।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)