বুধাদিত্য রাজযোগশনি জয়ন্তীতে তৈরি হতে চলেছে বুধাদিত্য রাজযোগ। আর এই রাজযোগ কিছু রাশির জীবনে সেরা পরিণাম নিয়ে আসবে। এই সব রাশির জাতক এবং জাতিকাদের বিরাট উন্নতি হবে। আয়ের নতুন স্রোত তৈরি হবে। আর্থিক স্থিতি বদলে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে।
আসলে ১৫ মে সূর্য এবং বুধ একসঙ্গে বৃষ রাশিতে প্রবেশ করেছে। যার ফলে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। আর জ্যোতিষ মতে, বুধাদিত্য রাজযোগের প্রভাব পড়বে শনি জয়ন্তীতেও। আর মনে করা হচ্ছে, ১৬ মে থেকে কিছু রাশির জাতক ও জাতিকাদের জীবনে ভাল সময় শুরু হয়ে যাবে। এর প্রভাব থাকবে ২৯ মে পর্যন্ত। এই সময় নতুন কাজের সূচনা করতে পারবেন। বিরাট লাভ মিলবে। তাই আসুন জেনে নেওয়া যাক, এই সময়টা কোন কোন রাশির জন্য ভাল কাটবে।
মিথুন রাশি
এই রাশির জাতকদের জন্য বুধাদিত্য রাজযোগ খুব ভাল সময় নিয়ে আসবে। এই সময় কেরিয়ারে হবে বিরাট উন্নতি। চাকরি বদল করতে পারেন। নতুন অফার মিলতে পারে। ব্যবসার সঙ্গে জড়িতরা মুনাফা দেখতে পারেন। বৈবাহিক জীবন ভাল কাটবে। বিদেশে যাওয়ার রাস্তা পরিষ্কার হতে পারে। তাই এবার ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
সিংহ রাশি
সূর্য এবং বুধের যুতি সিংহ রাশির জন্য লাভদায়ক হবে বলে মনে করা হয়। এই সময় আয় বাড়তে পারে। আর্থিক স্থিতি মজবুত হতে পারে। কার্যক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। ধার্মিক ও আধ্যাত্মিক যাত্রার সুযোগ পেতে পারেন। সম্পত্তি বাড়তে পারে। নতুন বাহন কিনতে পারেন। এই সময় মানসিক স্থিতি ভাল থাকবে। দূর হবে দুশ্চিন্তা। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
কন্যা রাশি
এই রাশির জাতকেরাও সেরা সময় কাটাবেন। বুধাদিত্য রাজযোগে বাড়বে আয়। চাকরি হবে। এছাড়া ব্যবসাতেও বিরাট উন্নতির আশা রয়েছে। ধার্মিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে মন যেতে পারে। সম্পত্তি বাড়তে পারে। পাশাপাশি গাড়ি কিনতে পারেন। যদিও এই সময় দায়িত্ব বাড়বে। অনেকেই আপনার উপর নির্ভর করবেন।
কুম্ভ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও দারুণ সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। আপনাদের আর্থিক স্থিতি বদলে যাবে। টাকা ইনকামের নতুন সোর্স তৈরি হবে। নতুন চাকরি হতে পারে। আবার পুরনো চাকরিতে মাইনে বাড়তে পারে। মিলতে পারে প্রোমোশন। এছাড়া এই সময় ব্যবসাতেও উন্নতির আশা রয়েছে। বাম্পার প্রোজেক্ট পেতে পারেন। নতুন ব্যবসায় লাভ পাবেন। এই সময় পৈতৃক সম্পত্তিও পেতে পারেন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।