বুধাদিত্য রাজযোগ১৫ মে থেকে ২৯ মে ২০২৬ পর্যন্ত ৪ রাশির জন্য খুব ভাল সময় অপেক্ষা করছে। এই সময় আপনাদের কেরিয়ারে বিরাট বড় সুযোগ আসবে। পাশাপাশি ব্যবসাতেও হতে পারে বাম্পার লাভ। কারণ, এই ১৫ দিনে বুধাদিত্য রাজযোগ তৈরি হতে চলেছে। তাতেই বদলে যাবে ভাগ্য।
জ্যোতিষ অনুযায়ী, সফলতা এবং যশের কারক সূর্য ১৫ মে ২০২৬ সকাল ৬টা বেজে ২৮ মিনিটে বৃষ রাশিতে গোচর করতে চলেছে। এর কিছু ঘণ্টা আগে মধ্যরাতে কেরিয়ার এবং ব্যবসার কারক বুধও গোচর করে বৃষ রাশিতে প্রবেশ করবে। এর ফলে বৃষ রাশিতে সূর্য এবং বুধের যুতি হবে। এই যুতি ২৯ মে পর্যন্ত সক্রিয় থাকবে। তাই এই ১৫ দিন কোন কোন রাশির লাভ হবে, সেটা জেনে নিন।
বৃষ রাশি
এই যোগে সবথেকে বেশি লাভবান হবে বৃষ রাশি। কেরিয়ারে এবার প্রতিষ্ঠা পাবেন। উন্নতি হবে। বসের প্রিয় পাত্র হয়ে উঠবেন। এই সময় ব্যবসাতেও বড় লাভ হবে। নতুন প্রোজেক্ট পেতে পারেন।
পুরনো কোনও প্ল্যান এবার কাজে দেবে। ধনসম্পত্তি বাড়বে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা এবার পেয়ে যাবেন। টাকার নতুন স্রোত তৈরি হবে। এই সময় নেওয়া কোনও সিদ্ধান্ত কেরিয়ারে নতুন দিশা দেবে।
মিথুন রাশি
বুধাদিত্য রাজযোগ মিথুন রাশির জন্যও হুট করে টাকাপয়সা এনে দিতে পারে। যেই টাকা এখন পাওয়ার কোনও সম্ভাবনা ছিল না, সেটা পেয়ে যাবেন। কেরিয়ারে হবে উন্নতি। নতুন রাস্তা তৈরি হবে। এই সময় চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে পারেন। তবে নিজের উপর বিশ্বাস রাখবেন। নইলে শুভ ফল পাবেন না।
সিংহ রাশি
বুধাদিত্য রাজযোগ সিংহ রাশির ইনকাম বাড়াতে পারে। কিছু জাতকের চাকরি হতে পারে। এমনকী মিলতে পারে প্রোমোশন। বস সাপোর্ট দেবে। লিডারশিপ স্কিল এই সময় বাড়বে। তাই টাকার চিন্তা এবার শেষ। যদিও অহঙ্কার পুষে রাখবেন না। এটা বড় বিপদ ডেকে আনতে পারে। তাই এই ভুল আর নয়।
কন্যা রাশি
এই রাজযোগে দারুণ সময় কাটাবে কন্যা রাশি। ব্যবসায় লাভ বাড়বে। নতুন প্রোজেক্ট পাওয়ার আশাও রয়েছে। শুধু তাই নয়, এই সময় নিজের কমিউনিকেশন স্কিলের জন্য নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। চাকরিতে প্রোমোশনের বড় আশা রয়েছে। মাইনেও বাড়তে পারে। তবে ওভারথিংকিং করবেন না। বর্তমানে বাঁচুন। বেশি প্ল্যানিংয়ের দরকার নেই। আশা করছি, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।