কালীপুজো থেকে চাকরি ও ব্যবসায় Luck ফিরছে 4 রাশির, পড়ুন Budhaditya Rajyog Horoscope

সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করেছে বুধ। অন্যদিকে তুলা রাশিতে সূর্য এসেছে অক্টোবরে। এই দুই গ্রহের সংযোগে দীপাবলিতে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। একাধিক রাশি হবে লাভবান।

Advertisement
কালীপুজো থেকে চাকরি ও ব্যবসায় Luck ফিরছে 4 রাশির, পড়ুন Budhaditya Rajyog Horoscopeবুধাদিত্য রাজযোগ
হাইলাইটস
  • সূর্য ও বুধ একই রাশিতে অবস্থান করলে বুধাদিত্য যোগ তৈরি হয়।
  • বুধাদিত্য যোগে লাভবান ৪ রাশি।

কালীপুজোয় বাংলায় অনেকে লক্ষ্মীপুজো করেন। ওই দিন দীপাবলিও উদযাপিত হয়। লক্ষ্মী-গণেশ পুজো। সুখ, সমৃদ্ধি, ধনসম্পদ ও আনন্দের প্রতীক। উৎসবের দিন গ্রহের অবস্থানও তাৎপর্যপূর্ণ। জ্যোতিষ মতে, ২০২৬ সালের ৮ নভেম্বর দীপাবলির দিন তৈরি হতে চলেছে বুধাদিত্য রাজযোগ। ১৬ নভেম্বর পর্যন্ত এই যোগ থাকবে। সূর্য ও বুধের সংযোগে গঠিত হবে এই যোগ। এটি বুদ্ধি, কেরিয়ার, ব্যবসা ও আর্থিক উন্নতির সঙ্গে সম্পর্কিত। এর ফলে ভাগ্য ফিরতে চলেছে ৪ রাশির। চাকরিতে নতুন সুযোগ, ব্যবসায় লাভ এবং আয় বৃদ্ধির সম্ভাবনা।

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই যোগ আর্থিক দিক থেকে লাভজনক। চাকরিজীবীদের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। নিজেদের প্রতিভা প্রমাণ করার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা নতুন ক্রেতা পাবেন। পুরনো যোগাযোগের মাধ্যমে হবেন লাভবান। কর্মক্ষেত্রে সম্মান ও পরিচিতি বাড়ার সম্ভাবনা।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের পরিকল্পনা সফল হবে। পাবেন কাজের সুফল। চাকরিতে পদোন্নতি। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। চেষ্টা সফল হবে। ব্যবসায় পুরনো যোগাযোগ থেকে লাভের সুযোগ। তবে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল।

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টা চাকরি ও ব্যবসার ক্ষেত্রে অনুকূল হবে। চাকরি পরিবর্তনের যোগ। আরও ভাল অফার পেতে পারেন। ব্যবসায়ীদের কাজের পরিধি বাড়বে। নতুন চুক্তি করার বিষয়ে উদ্যোগী হতে পারেন। বিনিয়োগ থেকে লাভ।

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বুধাদিত্য রাজযোগ লাভজনক। নতুন যোগাযোগ ভবিষ্যতে কাজে আসতে পারে। চাকরিজীবীরা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। আর্থিক লাভ। তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।
 

POST A COMMENT
Advertisement