Budhaditya Rajyog May 2026: আজ বৃষ রাশিতে সূর্য-বুধের মহামিলনে ভাগ্য খুলছে ৫ রাশির, হাতে আসবে অঢেল সম্পদ

Budhaditya Rajyog May 2026: জ্যোতিষীদের মতে, এই ১৫ দিন ধৈর্য ধরে সুযোগ কাজে লাগাতে পারলেই কেল্লাফতে। গ্রহের ফেরে জীবন বদলে যাওয়ার এমন সুযোগ সচরাচর মেলে না। গণনা অনুযায়ী, আজ রাত ১২টা ৩৪ মিনিটে বুধ বৃষ রাশিতে প্রবেশ করেছে। তার ঠিক কয়েক ঘণ্টা পরেই সকাল ৬টা ২৮ মিনিটে ওই একই রাশিতে উদয় হয়েছে সূর্যদেব। এই দুই গ্রহের মিলনেই কপাল খুলতে চলেছে আমজনতার একাংশের।

Advertisement
আজ বৃষ রাশিতে সূর্য-বুধের মহামিলনে ভাগ্য খুলছে ৫ রাশির, হাতে আসবে অঢেল সম্পদআর কয়েক ঘণ্টা, বুধ-সূর্যের কৃপায় ৪ রাশি বাড়তি টাকা রাখতে হিমশিম খাবে

Budhaditya Rajyog May 2026: আজ শুক্রবার, ১৫ মে ২০২৬। মহাকাশে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা। একই দিনে বৃষ রাশিতে পা রাখছে দুই প্রভাবশালী গ্রহ সূর্য ও বুধ। জ্যোতিষ শাস্ত্রের পরিভাষায়, এই যুগলবন্দির ফলে তৈরি হচ্ছে অত্যন্ত শুভ 'বুধাদিত্য রাজযোগ'। যার প্রভাবে আগামী ২৯ মে পর্যন্ত অর্থাৎ টানা ১৫ দিন সৌভাগ্যের জোয়ারে ভাসতে চলেছেন অন্তত ৫টি রাশির জাতক-জাতিকা।

গণনা অনুযায়ী, আজ রাত ১২টা ৩৪ মিনিটে বুধ বৃষ রাশিতে প্রবেশ করেছে। তার ঠিক কয়েক ঘণ্টা পরেই সকাল ৬টা ২৮ মিনিটে ওই একই রাশিতে উদয় হয়েছে সূর্যদেব। এই দুই গ্রহের মিলনেই কপাল খুলতে চলেছে আমজনতার একাংশের।

বৃষ রাশি
এই যোগের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন বৃষের জাতকরা। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে চোখে পড়ার মতো। হাতে আসবে বড় অঙ্কের অর্থ। দীর্ঘদিনের স্বপ্নপূরণ করে নতুন গাড়ি বা বাড়ি কেনার সুযোগ আসতে পারে। পেশাগত জীবনেও সাফল্যের চূড়ায় পৌঁছাবেন আপনি।

মিথুন রাশি
আপনার যদি কোথাও টাকা আটকে থাকে, তবে তা ফেরত পাওয়ার এটাই সেরা সময়। বুধাদিত্য যোগের আশীর্বাদে আর্থিক দুশ্চিন্তা ঘুচবে। পরিবারে খুশির হাওয়া বইবে এবং অমীমাংসিত অনেক কাজ সহজেই শেষ হবে।

তুলা রাশি
ব্যবসায়িক ক্ষেত্রে যারা বড় চুক্তির অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সময়টি সোনা দিয়ে বাঁধানো। কেরিয়ারে বড় কোনো লাফ দেওয়ার সুযোগ আসবে। আর যারা মনের মানুষের খোঁজ করছেন, এই ১৫ দিনের মধ্যেই দেখা মিলতে পারে প্রিয়জনের।

ধনু রাশি
আপনার কাজের পথে আসা সব বাধা এবার দূর হবে। অফিসে পদোন্নতি বা ব্যবসায় উন্নতির প্রবল যোগ রয়েছে। শত্রুরা আপনার তেজের সামনে নতিস্বীকার করবে। বন্ধু ও স্বজনদের পূর্ণ সমর্থন পাবেন প্রতিটি পদক্ষেপে।

মীন রাশি
আত্মবিশ্বাসই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। আটকে থাকা সরকারি বা ব্যক্তিগত কাজ দ্রুত গতিতে শেষ হবে। পরিবারের বড়দের শরীর নিয়ে দুশ্চিন্তা মিটবে। নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রেও সময়টি অত্যন্ত অনুকূল।

Advertisement


 

POST A COMMENT
Advertisement