চৈত্র নবরাত্রি২০২৬-এর প্রথম নবরাত্রি ১৯ মার্চ, বৃহস্পতিবার। আর এবারের চৈত্র নবরাত্রি তিনটি বিশেষ যোগের মধ্যে তৈরি হয়েছে। এই তিনটি যোগ হল- শুক্ল যোগ, ব্রহ্ম যোগ এবং সবার্থ সিদ্ধি যোগ। যার ফলে এই সময়টা ৪ রাশির জন্য অতি শুভ হতে পারে।
এই সময় কিছু জাতক নতুন সুযোগ পেতে পারেন। এই রাশিরা মা দুর্গার বিশেষ আশীর্বাদ পেতে পারেন। তাই আর সময় নষ্ট না করে ৪ রাশি সম্পর্কে জেনে নিন। আর আপনার রাশিও এই তালিকায় থাকলে আজ থেকেই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বৃষ রাশি
এই সময়টা দারুণ কাটতে পারে বৃষ রাশির। আপনাদের ভাগ্য ফিরে যাবে। আর্থিক স্থিতি বদলে যেতে পারে। কেরিয়ারে হবে উন্নতি। নতুন সুযোগ আসতে পারে। বড় চাকরি পেতে পারেন।
অনেক দিনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে। মানসিক সমস্যা মিটে যেতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। যার ফলে সমাজে অনেকেই মেনে চলবেন। এমনকী অনেকেই পরামর্শ চাইতে পারেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য সময়টা দারুণ কাটবে। ব্যবসায় হবে বিরাট উন্নতি। কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। বড় কোনও আধিকারিক আপনাদের কাজ পছন্দ করবেন। যার ফলে কেরিয়ারে উন্নতির আশা রয়েছে। নতুন দায়িত্ব পেতে পারেন। টাকা কামানোর পথ তৈরি হবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকের ভাগ্য বদলে যাবে। সফলতা পাবেন। বিদ্যার্থীরা এড়িয়ে যাবেন। আপনারা নতুন কোনও বড় পরীক্ষায় সফল হবেন। পাশাপাশি চাকরিতে হবে উন্নতি। বিরাট প্রোমোশন হতে পারে। এছাড়া পরিবার এবং সমাজে আপনাদের কদর বাড়বে। পাবেন বিরাট সম্মান। আপনাদের পরামর্শ মানুষ গুরুত্ব দিয়ে শুনবেন। তাই আজ থেকে আর চিন্তার কোনও কারণ নেই।
কন্যা রাশি
এই সময় কন্যা রাশির জাতকেরাও শুভ পরিণাম পাবেন। ব্যবসায় এগিয়ে যাবেন। বড় লাভ হবে। চাকরিতে প্রোমোশনের আশা রয়েছে। বাড়তে পারে মাইনে। পরিশ্রমের মিলবে ফল। জীবনসঙ্গীর সঙ্গে ঠিক ঠাক তালমিল হবে। বিয়ের প্রস্তাবও পেতে পারেন। এছাড়া বন্ধুরা এই সময় সাহায্য করবেন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।