Chalisa Yog 2026: বুধ ও শুক্রের প্রভাবে চালিসা যোগ, ৪টি রাশির অর্থভাগ্যে বদল

জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান বদল অনেক সময় মানুষের জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এ বার তেমনই এক বিশেষ যোগ তৈরি হতে চলেছে। আগামী ৪ মে বুধ এবং শুক্রের যুগল অবস্থানে গঠিত হচ্ছে বিরল ‘চালিসা যোগ’।

Advertisement
বুধ ও শুক্রের প্রভাবে চালিসা যোগ, ৪টি রাশির অর্থভাগ্যে বদল ৪ রাশির জাতকদের জীবনে অর্থ, সম্মান এবং সাফল্যের নতুন দরজা খুলে দিতে পারে।
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান বদল অনেক সময় মানুষের জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
  • তেমনই এক বিশেষ যোগ তৈরি হতে চলেছে।
  • আগামী ৪ মে বুধ এবং শুক্রের যুগল অবস্থানে গঠিত হচ্ছে বিরল ‘চালিসা যোগ’।

জ্যোতিষশাস্ত্রে গ্রহের অবস্থান বদল অনেক সময় মানুষের জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এ বার তেমনই এক বিশেষ যোগ তৈরি হতে চলেছে। আগামী ৪ মে বুধ এবং শুক্রের যুগল অবস্থানে গঠিত হচ্ছে বিরল ‘চালিসা যোগ’। একই সঙ্গে সক্রিয় রয়েছে বুধ-সূর্যের সংযোগে তৈরি বুধাদিত্য যোগও। জ্যোতিষীদের মতে, এই দ্বিগুণ শুভ প্রভাব বিশেষ করে ৪ রাশির জাতকদের জীবনে অর্থ, সম্মান এবং সাফল্যের নতুন দরজা খুলে দিতে পারে।

এই সময়টিকে অনেকেই ‘গোল্ডেন পিরিয়ড’ বলেও উল্লেখ করছেন। কারণ, বুদ্ধি, যোগাযোগ দক্ষতা এবং আর্থিক সমৃদ্ধির গ্রহ একসঙ্গে শুভ অবস্থানে থাকায় চাকরি, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে।

এই চালিসা যোগ কী?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন বুধ এবং শুক্র কোনও শুভ ঘরে একসঙ্গে অবস্থান করে, তখন তৈরি হয় চালিসা যোগ। বুধকে মনে করা হয় বুদ্ধি, যুক্তি, শিক্ষা এবং যোগাযোগের কারক গ্রহ। অন্য দিকে শুক্র প্রতিনিধিত্ব করে প্রেম, সৌন্দর্য, বিলাসিতা এবং সুখ-সমৃদ্ধির।

এই দুই গ্রহ একত্রে শুভ স্থানে অবস্থান করলে জীবনে জ্ঞান এবং ভোগবিলাস; দুইয়েরই ভারসাম্য তৈরি হয় বলে মনে করা হয়। বিশেষ করে কেন্দ্র বা ত্রিকোণ ঘরে এই যোগ তৈরি হলে তার প্রভাব আরও বেশি শক্তিশালী হয়।

এ বার আবার এই সময়েই বুধাদিত্য যোগও সক্রিয় থাকায় শুভ ফল কয়েক গুণ বাড়তে পারে বলে দাবি জ্যোতিষীদের।

কোন ৪ রাশির জীবনে বড় পরিবর্তন?
মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য এই সময় নতুন আর্থিক সুযোগ নিয়ে আসতে পারে। দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের ইঙ্গিতও মিলছে।

মিথুন রাশি
বুধের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করতে পারেন মিথুন রাশির জাতকেরা। কর্মক্ষেত্রে সাফল্য, নতুন সুযোগ এবং দক্ষতার স্বীকৃতি মিলতে পারে। চাকরিতে উন্নতির সম্ভাবনাও রয়েছে।

সিংহ রাশি
সম্মান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন কাজে বিনিয়োগের জন্যও সময়টি শুভ বলে মনে করা হচ্ছে।

Advertisement

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য বাড়তে পারে। পরিবারে শান্তি ফিরবে এবং দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হতে পারে বলে মত জ্যোতিষীদের একাংশের।

চালিসা যোগে যা হতে পারে
এই বিশেষ যোগের ফলে আর্থিক স্থিতি মজবুত হতে পারে। পুরনো ঋণ কমার সম্ভাবনাও তৈরি হয়। পাশাপাশি মানসিক চাপ কমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে।

চাকরিক্ষেত্রে পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। শুক্রের শুভ প্রভাবে পারিবারিক অশান্তি কমে সম্পর্কের উন্নতি হতে পারে বলেও মনে করা হচ্ছে।

শুভ প্রভাব বাড়াতে কী করবেন?
জ্যোতিষীদের মতে, এই সময় কিছু নিয়ম মেনে চললে শুভ ফল আরও বাড়তে পারে।

নিয়মিত 'ওঁ বুং বুধায় নমঃ' এবং 'ওঁ শুং শুক্রায় নমঃ' মন্ত্র জপ করা শুভ।
বুধবার সবুজ রঙের জিনিস এবং শুক্রবার সাদা রঙের জিনিস দান করা ভাল বলে মনে করা হয়।
বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ শুক্রকে পরিচ্ছন্নতার কারক গ্রহ হিসেবে ধরা হয়।
তবে জ্যোতিষ সংক্রান্ত সমস্ত বিষয় বিশ্বাস এবং ব্যক্তিগত মতের উপর নির্ভরশীল। বাস্তব জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিচার করে এগোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement