গজকেশরী যোগবৈদিক জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রমার বিশেষ গুরুত্ব রয়েছে, চন্দ্রমা প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে। চন্দ্রমার অবস্থান বদল সব রাশির ওপর দেখা যাবে। চন্দ্রমাকে মন, মা, ভাবনা ও মানসিক শান্তির কারক বলে মনে করা হয়। এছাড়াও চন্দ্রমা স্মরণ শক্তি, সুখ-সমৃদ্ধি ও শরীরের জল তত্ত্বকে প্রতিনিধিত্ব করে। জেনে রাখুন এই সময় চন্দ্রমা মীন রাশিতে বিরাজ করছে এবং এরপর মেষ, বৃষ ও ২১ এপ্রিলে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে। যেখানে প্রথম থেকেই গুরু বৃহস্পতি মার্গী অবস্থায় বিরাজ করছে। এরকম অবস্থায় গুরু ও চন্দ্রমার যুতিতে গজকেশরী নামে রাজযোগের নির্মাণ হবে। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ২১ এপ্রিল দুপুর ১ টার সময় চন্দ্রমা মিথুন রাশিতে প্রবেশ করবে আর ২৩ এপ্রিল পর্যন্ত এই রাশিতে থাকবে। গুরুর সঙ্গে যুতি তৈরি করে গজকেশরী রাজযোগ প্রায় ৫৪ ঘণ্টা পর্যন্ত থাকবে। এই রাজযোগে কারা লাভবান আসুন জেনে নিন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য গুরু ও চন্দ্রের এই যোগ অত্যন্ত শুভ হতে চলেছে। কেরিয়ারে ইতিবাচক প্রভাব দেখা দেবে। কর্মক্ষেত্রে সফলতা পাওয়ার নতুন সুযোগ পাবেন। আপনার পরিশ্রমের ভাল ফল দেখা যাবে। যারা চাকরির সন্ধান করছেন, তারা নতুন চাকরি পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টা ভাল যাবে। নতুন প্রজেক্ট, চুক্তি বা ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ বাড়বে। স্বাস্থ্য ভাল থাকবে।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য বৃহস্পতির মার্গী হওয়া খুবই শুভ সঙ্কেত দিচ্ছে। আপনার এই সময় আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। উপার্জন বাড়বে। চাকুরিজীবিদের জন্য এই সময়কাল অনুকূল প্রমাণিত হবে। আপনার কাজের প্রশংসা হবে এবং বরিষ্ঠ আধিকারিকদের থেকে সহযোগিতা পাবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। উচ্চ আধিকারিকদের থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায় লাভ হবে। ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন। প্রেম ও দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে। সম্পর্ক আরও ভাল হবে। প্রতিযোগী পরীক্ষার্থীরা উচ্চশিক্ষায় সফলতা পাবেন।
মিথুন রাশি
চন্দ্র-গুরুর যুতি মিথুন রাশির জন্য ভীষণ লাভদায়ক প্রমাণিত হবে। জীবনের একাধিক ক্ষেত্রে ইতিবাচক পরিণাম পাবেন। মানসিক অশান্তি কম হবে। আপনার ভিতরে ইতিবাচক শক্তির সঞ্চার হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। বিয়ে, সন্তান ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে সুখবর পাবেন। কেরিয়ারে নতুন সুযোগ পাবেন। নতুন চাকরি যারা পাচ্ছেন, তারা ভাল সুযোগ পাবেন। পড়াশোনায় একাগ্রতা বাড়বে।