Chandra Gochar 2026: ২৭ জুন চন্দ্রের জ্যেষ্ঠ নক্ষত্রে এন্ট্রি, ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরবে, পরিবারে সুসময়

চন্দ্র এন্ট্রি নিচ্ছে জ্যেষ্ঠ নক্ষত্রে। ৪ রাশির ভাগ্যের চাকা খুলে যাবে। এমনকী পরিবারে সেরা সময় আসবে।

Advertisement
২৭ জুন চন্দ্রের জ্যেষ্ঠ নক্ষত্রে এন্ট্রি, ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরবে, পরিবারে সুসময়চন্দ্র গোচর ২০২৬
হাইলাইটস
  • চন্দ্র এন্ট্রি নিচ্ছে জ্যেষ্ঠ নক্ষত্রে
  • ৪ রাশির ভাগ্যের চাকা খুলে যাবে
  • এমনকী পরিবারে সেরা সময় আসবে

জ্যোতিষ শাস্ত্র মতে, চন্দ্রের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি মনের কারক। আর ২৭ জুন ২০২৭ চন্দ্র প্রবেশ করতে চলেছে জ্যেষ্ঠ নক্ষত্রে। ২৯ জুন ২০২৬, সোমবার মধ্য়রাত ১টা ৮ মিনিট পর্যন্ত এই নক্ষত্রে থাকবে চন্দ্র। আর এই গোচরে বাম্পার সময় কাটবে ৪ রাশির। তাদের জীবনে আসবে ভাল সময়। ভাগ্যের তালা খুলে যাবে। টাকার অভাব থাকবে না। এমনকী পরিবারে ঝামেলা-অশান্তি মিটে যাবে।

তাই আর অহেতুক সময় নষ্ট নয়, বরং জেনে নিন চন্দ্রের এই গোচরে ঠিক কোন ৪ রাশির জন্য সেরা সময় আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা দারুণ সময় কাটাবেন। উচ্চ শিক্ষায় এগিয়ে যাবেন। প্রচুর সফল হবেন। একাগ্রতা বাড়বে। মন শান্ত হবে। এই সময় ব্যবসায় বিরাট উন্নতির আশা রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। বড় যাত্রায় বেরতে পারেন। আর সবথেকে বড় কথা, এই সময় মাথা ঠান্ডা থাকবে। যে কোনও সিদ্ধান্তে লাভ হবে। ভাগ্যের সঙ্গ থাকবে। 

কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাবেন। চাকরি বদলের জন্য একটা সুযোগ আসছে। আগামিদিনে ভাগ্যের সঙ্গ পাবেন। 

এই সময় পরিবারের মধ্যে শান্তি ফিরবে। ঝামেলা অশান্তি কেটে যাবে। এই সময় যে কোনও যাত্রা সফল হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। 

তুলা রাশি
এই রাশির জন্য চন্দ্রের নক্ষত্র গোচর ভাগ্যে ফল নিয়ে আসবে। মন ভাল থাকবে। আর্থিক লাভ হবে। পরিবারিক সমস্যা মিটে যাবে। ব্যবসায় উন্নতি হবে নিশ্চিত। পাশাপাশি চাকরিতে এগিয়ে যাবেন। 

এছাড়া এই সময় মায়ের স্বাস্থ্যের হাল ফিরবে। বাবাও সুস্থ থাকবেন। আপনাদের স্বাস্থ্যও ফিরবে। অসুখ-বিসুখ দূরে থাকবে। 

মীন রাশি
চন্দ্রের নক্ষত্র গোচরে শুভ পরিণাম পাবেন মীন রাশির জাতক এবং জাতিকারা। ভাগ্যের তালা খুলে যাবে। প্রেমের সম্পর্কে ভালোবাসা ফিরবে। 

Advertisement

ঘরে শান্তি আসবে। আর্থিক স্থিতি ফিরে যাবে। অনেক দিন ধরে চলা ঝামেলা এবার মিটে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

POST A COMMENT
Advertisement