শুক্র নক্ষত্রে চাঁদের গোচর জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। সুখ, বিলাসিতা, প্রেমের প্রতীক এই গ্রহ। গত বুধবার ২৭ মে সন্ধ্যা ৬:৫৯ মিনিটে চাঁদ সেই তুলা রাশিতেই প্রবেশ করেছে। ৩০ মে পর্যন্ত ওই স্থানেই থাকবে। যার ফলে মূলত ৪ রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হবেন। ভাগ্যের চাকা ঘুরবে তাদের।
কোন কোন রাশি হবে লাকি?
কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্য তুলা রাশিতে চাঁদের গোচর বিশেষ শুভ। সুখ, সমৃদ্ধি এবং আয় বৃদ্ধি পাবে তাদের। মানসিক শান্তিও বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন এঁরা। অদূর ভবিষ্যতে বড় কোনও বিষয়ে প্রয়োজনে পরিবারের সমর্থন পাবেন এই রাশির জাতকরা।
তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য চাঁদের গোচর বিশেষ ভাবে শুভ। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। মন শান্ত থাকবে এবং যে কোনও বড় দুশ্চিন্তার সমাধান হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হবে।
মীন রাশি: চাঁদের গোচর মীন রাশির জন্যও খুব শুভ। কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ চুক্তি ফাইনাল হতে পারে। পুরোনো সম্পর্কের উন্নতি ঘটবে। ব্যবসার কারণে বিদেশ ভ্রমণ হতে পারে।
কর্কট রাশি: তুলা রাশিতে চাঁদের প্রবেশ কর্কট রাশির জাতকদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। দীর্ঘ দিনের কোনও তিক্ততা, ঝগড়া বা অশান্তি শেষ হবে। সম্পত্তি বাড়তে পারে এই রাশির জাতকদের। আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। তবে খরচ বাড়তে পারে, তাই সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।