চন্দ্র গোচরমনের কারক চন্দ্র। এটি ২৪ জুন ২০২৬, বুধবার মধ্যরাত ১২টা ৫২ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে ২৬ জুন, ২০২৬ পর্যন্ত থাকবে চন্দ্র। যার ইতিবাচক ফল পাবে ৪ রাশি। তাদের ভাগ্য ফিরে যাবে। মিলবে ভাল পরিমাণ টাকা। পাশাপাশি চাকরিতে উন্নতিও একবারে পাকা। এছাড়া অন্যান্য লাভও হবে।
তাই আর সময় নষ্ট না করে জেনে নিন কোন কোন রাশির জন্য সময়টা ভাল কাটবে। সেই তালিকায় নিজের রাশি থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা সেরা সময় কাটাবেন। এই সময় মানসিক শান্তি পাবেন। চাকরিতে পরিশ্রম কাজে দেবে। পাশাপাশি আর্থিক অবস্থা ফিরবে। বিদেশে কাজ করতে পারবেন। ব্যবসায় বিরাট ডিল হবে। নয়া প্রোজেক্ট পাবেন। পুরনো ক্লায়েন্টও আবার রিনিউ করতে পারেন ডিল। কাজের ভাল রিভিউ পাবেন।
এছাড়া পরিবারের জন্যও সময়টা সেরার সেরা। অনেক ঝামেলা ও অশান্তি থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। মিটে যাবে বিবাদ।
তুলা রাশি
এই রাশির জন্যও সময়টা ভাল কাটবে। আপনাদের আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। চাকরিতে বড় আধিকারিকের সাহায্য পাবেন। তিনি এগিয়ে দিতে পারেন। মিলতে পারে বিরাট প্রোমোশন। পাশাপাশি মাইনে বাড়তে পারে। অর্থ কষ্ট দূর হয়ে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ার সম্ভাবনাও প্রবল।
এছাড়া পরিবারে শান্তি ফিরবে। ভবিষ্যতের পরিকল্পনায় সুফল পাবেন। তাই ঠিক ঠাক প্ল্যানিং করুন।
বৃশ্চিক রাশি
চন্দ্রের এই গোচরে মানসিক শান্তি পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। সব কাজে আসবে সাফল্য। পাশাপাশি চাকরিতে বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। বড় পদে যেতে পারেন। নতুন দায়িত্ব কাঁধে চাপতে পারে। ব্যবসায় নতুন ডিল পাবেন। পরিবারের সঙ্গ পাবেন।
এই সময় আর্থিক পরিস্থিতি ফিরবে। মিলবে অনেক টাকা। ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়ার সম্ভাবনা প্রবল। সম্পত্তি কিনতে পারেন।
মীন রাশি
এই রাশির জাতক ও জাতিকারা শুভ সময় কাটাবেন। কেরিয়ারে বিরাট সফল হবেন। আর্থিক অবস্থা ফিরবে। ইতিবাচক জীবন কাটবে। ব্যবসায় বিরাট লাভ হবে। নতুন প্রোজেক্ট মেলার সম্ভাবনা রয়েছে। এই সময় প্ল্যান করলেই এগিয়ে যাবেন। পরিবারেও সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।