4 Lucky রাশির চাকরি আর ব্যবসায় Good News, পড়ুন Chandra Grahan Horoscope

শুক্রবার বছরের শেষ চন্দ্রগ্রহণ। দেখা যাবে না ভারত থেকে। জ্যোতিষশাস্ত্রে এই চন্দ্রগ্রহণকে বিশেষ গুরুত্বের। প্রভাব পড়বে ৪ রাশির জাতক-জাতিকাদের উপর। কেরিয়ারে উন্নতি। চাকরি ও ব্যবসায় লাভ।

Advertisement
4 Lucky রাশির চাকরি আর ব্যবসায় Good News, পড়ুন Chandra Grahan Horoscopeচন্দ্রগ্রহণের রাশিফল
হাইলাইটস
  • ২৮ অগাস্ট চন্দ্রগ্রহণ।
  • জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব।

শুক্রবার, ২৮ অগাস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। ফলে এ দেশে অশুভ সময় বলে কিছু নেই। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই চন্দ্রগ্রহণকে বিশেষ গুরুত্ব রয়েছে। কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্রে এই গ্রহণ ঘটবে। রাহুর সঙ্গে সম্পর্কিত নক্ষত্রে গ্রহণ হওয়ায় তার প্রভাব পড়বে ৪ রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময় কেরিয়ারে উন্নতি লাভ। চাকরি ও ব্যবসায় এগিয়ে যাওয়ার সুযোগ। রয়েছে অর্থলাভের যোগও। 

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময় আর্থিক লাভের যোগ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে গতি। পরিবারেও আনন্দের পরিবেশ। অর্থলাভের নতুন সুযোগ। কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা। চাকরিজীবীদের নতুন দায়িত্ব লাভ। এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। বাড়বে আত্মবিশ্বাস। শক্তিশালী হবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সময়টা শুভ এবং প্রভাবশালী হতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয়। সমস্যার সমাধান। ভুল বোঝাবুঝি দূর হবে। মিটতে পারে পুরনো বিবাদ। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হতে পারে। হঠাৎ করে লাভের সুযোগ। দীর্ঘদিন ধরে চলা কোনও সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। আয় বৃদ্ধির যোগ। ভাগ্যের পূর্ণ সহায়তা মিলবে। আর্থিক লাভের সুযোগও।

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের নতুন মানুষের সঙ্গে পরিচয় আনন্দ দেবে। পেতে পারেন কোনও সুখবর। ব্যবসায় আগামী দিনে ভাল কোনও চুক্তি হাতে পারে। নতুন সুযোগের পাশাপাশি আয় বাড়ানোর পথও খুলে যাবে। চাকরিজীবীদের কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ। পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা। কোনও সুখবর পেতে পারেন। অর্থলাভের ভাল সুযোগ।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে স্বস্তি পেতে পারেন। পরিবারে বাড়বে সুখ। বাড়ির পরিবেশও ইতিবাচক থাকবে। ব্যবসায় নতুন চুক্তি থেকে লাভের যোগ তৈরি হতে পারে। বেকাররা কাজের সুযোগ পেতে পারেন। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি। ব্যবসায় পরিশ্রমের ভাল ফল। চাকরিতেও আপনার কাজে সাফল্য।
 

Advertisement

POST A COMMENT
Advertisement