Kalatmak Yog: মহালয়ার পরের দিনই চন্দ্র শুক্রের বিশেষ সংযোগ, আর্থিক ভাগ্য অ্যাক্টিভ হবে ৩ রাশির

Chandra Shukra Kalatmak Yog: পুজোর আগে ক্ষণিকের জন্য তৈরি হচ্ছে চন্দ্র ও শুক্রের বিশেষ সংযোগ। এই সংযোগকে কলাত্মক যোগ বলা হয়। তুলা রাশিতে এই সংযোগের ফলে কারা লাভবান হবে?

Advertisement
মহালয়ার পরের দিনই চন্দ্র শুক্রের বিশেষ সংযোগ, আর্থিক ভাগ্য অ্যাক্টিভ হবে ৩ রাশিরমহালয়ার পরের দিনই চন্দ্র শুক্রের বিশেষ সংযোগ
হাইলাইটস
  • যে কোনও গ্রহের মুভমেন্টকেই জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়।
  • অক্টোবর মাসের ক্ষেত্রেও গ্রহের গতিবিধির পরিবর্তনকে জ্যোতিষশাস্ত্রীয়ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।
  • জ্যোতিষশাস্ত্রে এই সংযোগকে কলাত্মক যোগ বলা হয়।

যে কোনও গ্রহের মুভমেন্টকেই জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। অক্টোবর মাসের ক্ষেত্রেও গ্রহের গতিবিধির পরিবর্তনকে জ্যোতিষশাস্ত্রীয়ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। ১১ অক্টোবর অর্থাৎ মহালয়ার ঠিক পরের দিন তুলা রাশিতে এন্ট্রি নিতে চলেছে তুলা। উল্লেখ্য বিষয় হল, শুক্র গ্রহ ইতিমধ্যেই সেখানে উপস্থিত থাকছে। ফলে ওই দিন এই দুটি গ্রহের মধ্যে একটি সংযোগ তৈরি করবে। জ্যোতিষশাস্ত্রে, এই সংযোগকে কলাত্মক যোগ বলা হয়। 

জ্যোতিষ মতে, চন্দ্রকে মন এবং আবেগের সঙ্গে যুক্ত বলে ধরা হয়। অন্যদিকে শুক্রকে সম্পদ, আরাম এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অতএব, এই যোগটি নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। 

১১ অক্টোবর সকাল ১১:০৫ মিনিটে চাঁদ তুলা রাশিতে প্রবেশ করবে। এই চন্দ্র-শুক্র সংযোগ ১৩ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। এই সময়ে মেষ, তুলা এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা কর্মজীবন ও আর্থিক লাভের লক্ষণ দেখতে পারেন। 

মেষ রাশি

মেষ রাশির জন্য চন্দ্র-শুক্রের সংযোগ কর্মক্ষেত্র এবং পার্টনারশিপের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে। কর্মরত ব্যক্তিরা একটি নতুন প্রজেক্ট বা আরও ভালো সুযোগ পেতে পারেন।  কোনও ব্যবসায় পার্টনার থাকলে লাভবান হতে পারেন। পুরোনো পরিচিতিও কাজে লাগতে পারে। আয় বাড়ানোর নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা জরুরি। 

তুলা রাশি

তুলা রাশিতে চন্দ্র ও শুক্রের সংযোগ ঘটেছে। যা এই রাশির জাতক-জাতিকাদের জন্য একটি বিশেষ সময়। আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে আপনার সুনাম আরও সুদৃঢ় হতে পারে। চাকুরিজীবীরা নতুন দায়িত্ব বা নতুন কোনও প্রকল্প পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন গ্রাহক ও কাজের সুযোগ খুঁজে পেতে পারেন। তাঁদের আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে সঞ্চিত অর্থও পুনরুদ্ধার হতে পারে। 

Advertisement

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ কর্মজীবন এবং ভাগ্য সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আনতে পারে। তাদের চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্র সংক্রান্ত কিছু সুসংবাদও পাওয়া যেতে পারে।  ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। আয় বাড়ানোর চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও ভ্রমণ বা নতুন পরিচিতি কাজের নতুন সুযোগ তৈরি করতে পারে। আপনার আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। 


 

POST A COMMENT
Advertisement