Chaturmas 2026: ২৫ জুলাই থেকে চতুর্মাস, আগামী ৪ মাস কেরিয়ারে উন্নতি ৫ রাশির, ইনকাম বাড়বে

এবার শুরু হচ্ছে চতুর্মাস। ৫ রাশির সেরা সময় আসছে। কেরিয়ারে বিরাট উন্নতি হবে। ইনকাম বাড়বে। ভাগ্যের সঙ্গও পাবেন।

Advertisement
২৫ জুলাই থেকে চতুর্মাস, আগামী ৪ মাস কেরিয়ারে উন্নতি ৫ রাশির, ইনকাম বাড়বেচর্তুমাসে কোন কোন রাশির সের সময় শুরু?
হাইলাইটস
  • এবার শুরু হচ্ছে চতুর্মাস
  • ৫ রাশির সেরা সময় আসছে
  • কেরিয়ারে বিরাট উন্নতি হবে

২৫ জুলাই ২০২৬ থেকে শুরু হচ্ছে চতুর্মাস। এটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এই সময় ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকবেন। পাশাপাশি তিনি নিজের হাত মাথায় রাখবেন ৫ রাশির উপর। এই ৪ মাস এই সব রাশির জীবনে উন্নতি নিশ্চিত। ইনকাম বাড়বে। কেরিয়ারে সফল হবেন। সেই সঙ্গে পারিবারিক জীবনেও শান্তি আসবে। 

প্রসঙ্গত, এই সময় শনি, গুরু, সূর্যের মতো বড় গ্রহ দারুণ স্থিতিতে থাকবে। যার ফলে লাভ আরও বাড়বে। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই ৪ মাস কোন ৫ রাশি সেরা সময় কাটাবে। 

বৃষ রাশি
জ্যোতিষ অনুসারে বৃষ রাশির জাতক এবং জাতিকারা চতুর্মাসে সেরা সময় কাটাতে পারবেন। নতুন চাকরি পেতে পারেন। ব্যবসায় বিরাট লাভ হতে পারে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। এছাড়া এই সময় পরিবারে ভাল সময় আসবে। এছাড়া মিটে যাবে টাকার সমস্যা। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

কর্কট রাশি
গুরু গ্রহ কর্কট রাশিতে থাকছে এই সময়। যার ফলে কর্কট রাশির জাতক এবং জাতিকারা এগিয়ে যাবেন। আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই সময় যোগ্যতা বাড়বে। নতুন দায়িত্ব পাবেন। এই সময় আটকে থাকা কাজও হয়ে যাবে। পড়ুয়ারা পরীক্ষায় সফল হবেন। 

তুলা রাশি
এই রাশির অধিপতি শুক্র। তাই চতুর্মাসে কেরিয়ারে উন্নতি হবে এই রাশির। পাশাপাশি আর্থিক স্থিতি ফিরবে। একাধিক স্রোত থেকে টাকা কামাতে পারবেন। পার্টনারশিপ ব্যবসায় লাভ পাবেন। এই সময় বিয়ের যোগ তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে গতি আসবে। 

ধনু রাশি
এই রাশির অধিপতি গুরু। এটি উচ্চ স্থিতিতে রয়েছে। আর চতুর্মাসে আপনারা কেরিয়ারে এগিয়ে যেতে পারেন। নতুন কাজ পেতে পারেন। অনেক দিন ধরে যেই সব পরিকল্পনা আটকে রয়েছে, সেটা হয়ে যাবে। কিছু মানুষ বিদেশ যাত্রা করতে পারেন। 

মীন রাশি
এই রাশির উপর শনির সাড়েসাতি চলছে। কিন্তু চতুর্মাসের সময় শনি বক্রী থাকবেন। যার ফলে কমবে কষ্ট। এই সময় কেরিয়ারে বিরাট উন্নতি হবে। বাড়বে আত্মবিশ্বাস। সিনিয়ররা সাহায্য করবেন। পাশাপাশি টাকার অভাব মিটে যাবে। এই সময় বিবাহিত জীবনও সঠিক পথে চলবে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement