Sun Transit 2024: কদিন পরেই সূর্যের গোচর, অর্থ-বিলাসিতায় ভরবে ৩ রাশির জীবন

Sun Transit 2024: বৈদিক জ্যোতিষ অনুসারে নবগ্রহের সবচেয়ে বড় গ্রহ হল সূর্য। এক একটি রাশিতে সূর্য এক মাস করে অবস্থান করে। সেই হিসেবে বছরের ১২ মাসে ১২টি রাশিতে প্রদক্ষিণ করে আসে সূর্য। প্রত্যেক মাসে সূর্যের গোচর হয়ে থাকে। গ্রহের রাজা মীন রাশিতে বিরাজ রয়েছে। আগামী ১৭ দিন পর্যন্ত সূর্যদেব মীন রাশিতে গোচর করবে।

Advertisement
কদিন পরেই সূর্যের গোচর, অর্থ-বিলাসিতায় ভরবে ৩ রাশির জীবন সূর্যের গোচর ২০২৪
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষ অনুসারে নবগ্রহের সবচেয়ে বড় গ্রহ হল সূর্য।

বৈদিক জ্যোতিষ অনুসারে নবগ্রহের সবচেয়ে বড় গ্রহ হল সূর্য। এক একটি রাশিতে সূর্য এক মাস করে অবস্থান করে। সেই হিসেবে বছরের ১২ মাসে ১২টি রাশিতে প্রদক্ষিণ করে আসে সূর্য। প্রত্যেক মাসে সূর্যের গোচর হয়ে থাকে। গ্রহের রাজা মীন রাশিতে বিরাজ রয়েছে। আগামী ১৭ দিন পর্যন্ত সূর্যদেব মীন রাশিতে  গোচর করবে। সূর্যদেব ৩১ মার্চে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। সূর্যের চাল যদি শুভ অবস্থায় থাকে তাহলে ভাগ্য সম্পূর্ণ সঙ্গ দেবে এবং ব্যক্তি  মান-সম্মান পায়। সূর্যের পরবর্তী রাশি পরিবর্তন ১৩ এপ্রিল রয়েছে। সূর্যের গোচরে কাদের ভাগ্য চমকাবে দেখে নিন। 

বৃষ রাশি
মীন রাশিতে সূর্যের গোচর বৃষ রাশিকে লাভ দেবে। আপনার আটকে থাকা কাজ আবারও শুরু হবে। কেরিয়ারে পদোন্নতি পাওয়ার জন্য কিছু জরুরি টাস্ক পেতে পারেন, যেটা আপনি ভাল করে করতে পারবেন। সমৃদ্ধির আগমন হবে। কাজের সূত্রে বিদেশ যেতে পারেন। সন্তান পক্ষ থেকে ভাল খবর পেতে পারেন। সূর্যের শুভ প্রভাবে আপনার আর্থিক পরিস্থিতি শুধরে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন। 

কন্যা রাশি
কন্যা রাশিদের জন্য সূর্যের মীনে প্রবেশ খুবই শুভ বলে প্রমাণিত হবে। ব্যবসায় আপনার বিদেশি চুক্তি হবে। জীবনসঙ্গীর সঙ্গে চলতে থাকা সমস্যা ধীরে ধীরে ঠিক হবে। সূর্যের শুভ প্রভাবে আপনার আর্থিক পরিস্থিতি আরও ভাল হবে। চাকরিতে পদোন্নতির ফলে বড় স্থান পেতে পারেন আপনি। প্রোমোশন পাওয়ায় মাইনেও অনেকটা বাড়বে। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য সূর্যের গোচর লাভদায়ক প্রমাণিত হবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও ভাল হবে। খরচ বাড়বে। তাই বাজেটের দিকে নজর দিন। এই সময় নতুন কাজ শুরু করলে তা শুভ হবে। অফিসে বস ও সহকর্মীর সমর্থন সব কাজেই আপনার পাশে থাকবে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বৈবাহিক জীবন মধুর হবে।    

Advertisement

POST A COMMENT
Advertisement