দুর্গাপুজোয় শুভযোগে মালামাল Lucky 4 রাশি, পড়ুন Durga Pujo Lucky Horoscope

গ্রহের অবস্থান এবং একাধিক শুভ যোগের প্রভাবে একাধিক রাশির জাতক ও জাতিকার জীবনে আসতে পারে বড় পরিবর্তন। অর্থলাভ থেকে শুরু করে কর্মক্ষেত্রে সাফল্য, ভাল ফল এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়ার সম্ভাবনা।

Advertisement
দুর্গাপুজোয় শুভযোগে মালামাল Lucky 4 রাশি, পড়ুন Durga Pujo Lucky Horoscopeদুর্গাপুজোর রাশিফল
হাইলাইটস
  • একাধিক শুভ যোগের প্রভাব দুর্গাপুজোয়।
  • লাভবান হতে চলেছে ৪ রাশির জাতক।

আগামী ১০ অক্টোবর মহালয়া। পিতৃপক্ষের শেষ। দেবীপক্ষের শুরু। আনুষ্ঠানিকভাবে শুরু দুর্গাপুজো। এবার দুর্গাপুজো বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ বেশ কয়েক বছর পর দুর্গাপুজোর সময় তৈরি হতে চলেছে শুভ যোগ। প্রথমায় থাকবে হস্ত নক্ষত্র এবং শুক্ল যোগ। পাশাপাশি বৃহস্পতি ও চন্দ্রের গজকেশরী যোগ। অন্যদিকে, মীন রাশিতে অবস্থান করছে শনি। জ্যোতিষ মতে, এই শুভ যোগের প্রভাবে ৩টি রাশির জাতক ও জাতিকারা সৌভাগ্যের অধিকারী হবেন।

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সময়টি অনুকূল। যে কোনও কাজে ভাগ্যের সাহায্য পাবেন। আর্থিক দিক থেকেও মিলতে পারে ইতিবাচক ফল। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। এই সময় পূরণ হতে পারে কোনও বড় লক্ষ্যও। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও এবার শেষ হওয়ার সম্ভাবনা। পরিশ্রমের ফল মিলতে পারে। এমনকি আরও ভাল পদে কাজের প্রস্তাবও আসতে পারে।

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের সৌভাগ্যের যোগ। কাজে যে বাধা ছিল, তা দূর হওয়ার সম্ভাবনা। এই সময় ভাগ্যের সহায়তা পাবেন। চাকরি এবং ব্যবসায় একের পর এক নতুন সুযোগ আসতে পারে। জীবনে ইতিবাচক পরিবর্তনও অনুভব করবেন। সময়টি অনুকূল। প্রেমের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে। মনের মতো পদ বা দায়িত্ব পাওয়ার যোগ। বাড়িতে থাকবে ইতিবাচক পরিবেশ।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের ভাগ্যোদয়। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোতে পারে। এই সময় নেওয়া পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রেও উন্নতির নতুন রাস্তা খুলে যেতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ মিটে যাওয়ার সম্ভাবনা। আটকে থাকা টাকাও ফিরে পেতে পারেন। ব্যবসায়ীদের জন্যও লাভের নতুন সুযোগ। আর্থিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি সামাজিক সম্মানও বাড়তে পারে। সব মিলিয়ে এই সময়ে নতুন সম্ভাবনা ও সাফল্যের দরজা খুলবে।

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য দুর্গাপুজো আর্থিক দিক থেকে শুভ হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। ইচ্ছাপূরণের যোগ। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। সম্পত্তি কেনার পথও সহজ হতে পারে। কেরিয়ারে সাফল্য পেতে নিজের লক্ষ্যে মনোযোগ ধরে রাখুন। কোনওভাবেই আশা হারাবেন না। পারিবার সুখ। এই সময় কথাবার্তা এবং আচরণের ক্ষেত্রে সংযম রাখুন।
 

Advertisement

POST A COMMENT
Advertisement