Dwi Dwadash Yog 2026: ১০ জুলাই থেকে দ্বিদ্বাদশ যোগ, কেরিয়ারে উন্নতি ৪ রাশির, জীবনে ভাল সময়

জুলাই মাসেই আসছে দ্বিদ্বাদশ যোগ। এই যোগে ৪ রাশির কেরিয়ারে উন্নতি হবে। এই সময় দারুণ সময় কাটাবে।

Advertisement
১০ জুলাই থেকে দ্বিদ্বাদশ যোগ, কেরিয়ারে উন্নতি ৪ রাশির, জীবনে ভাল সময়দ্বিদ্বাদশ যোগ
হাইলাইটস
  • জুলাই মাসেই আসছে দ্বিদ্বাদশ যোগ
  • এই যোগে ৪ রাশির কেরিয়ারে উন্নতি হবে
  • এই সময় দারুণ সময় কাটাবে

জ্ঞান এবং ভাগ্যের কারক গুরু বৃহস্পতি। আর ধনের কারক শুক্র। এই দুই গ্রহ একে অপরের বিশেষ স্থিতিতে এসে শক্তিশালী দ্বিদ্বাদশ যোগ তৈরি করতে চলেছে। যার ফল পাবে ৪ রাশি। 

আসলে ১০ জুলাই ২০২৬, রবিবার সকাল ৫টা ৫৩ মিনিটে গুরু বৃহস্পতি এবং শুক্র একে অপরের ৩০ ডিগ্রি কোণে আসছে। এর ফলে তৈরি হচ্ছে দ্বিদ্বাদশ যোগ। এই স্থিতি কিছু ঘণ্টা থেকে কিছু দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। যার প্রভাব পড়বে ৪ রাশির উপর। তাদের সেরা সময় কাটবে। চাকরিতে বিরাট উন্নতি হবে। আসুন জেনে নেওয়া যাক এই ৪ রাশি প্রসঙ্গে। 

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা সেরা সময় কাটাতে পারবেন। আপনাদের পরিবারে সুখ আসবে। বাড়িতে ধন আসবে। প্রেম জীবন এগিয়ে যাবেন। পৈতৃক সম্পত্তিও মিলবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। বিনিয়োগে বিরাট রিটার্ন পাবেন। এছাড়া চাকরিতে প্রোমোশনের যোগ রয়েছে। এছাড়া সংসারে থাকবে শান্তি। জীবনে বিরাট উন্নতি হবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

ধনু রাশি
দ্বিদ্বাদশ যোগের জন্য ধনু রাশির ভাগ্য বদলে যাবে। এই সময় পরিবারে জটিলতা কেটে যাবে। ধর্মের দিকে মন যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্র্যাক করে ফেলতে পারেন। এই সময় চাকরিতেও উন্নতির আশা রয়েছে। বেতন বৃদ্ধি হতে পারে। এছাড়া জীবনের বহু ক্ষেত্রেই জটিলতা এড়িয়ে যেতে পারবেন। তাই আর বেশি ভেবে নিজের প্রেশার বাড়াবেন না। 

তুলা রাশি
জুলাইতে তৈরি হতে চলা এই যোগে বাম্পার সময় কাটাবেন। শুভ পরিণাম মিলবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। এছাড়া চাকরিতেও বিরাট উন্নতির আশা রয়েছে। এই সময় বেতন বৃদ্ধির সুখবর পেতে পারেন। দ্বিদ্বাদশ যোগে আপনাদের ব্যক্তিত্ব নতুন রূপ নেবে। টিম লিডার হয়ে উঠতে পারেন। তাই নিজের কাজের দিকে নজর দিন। 

মীন রাশি
এই যোগের জন্য বিরাট লাভ হবে মীন রাশির জাতক এবং জাতিকাদের। জীবনে হুট করে উন্নতি হবে। পরিশ্রমের পুরো ফল মিলবে। ভাগ্যের সঙ্গ পাবেন। চাকরিতে এগিয়ে যেতে পারবেন। এই সময় স্বাস্থ্যের হাল ফিরবে। পাশাপাশি পরিবারের লোকজনও ভাল থাকবে। মিটে যাবে বড় জটিলতা। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।     

POST A COMMENT
Advertisement