দ্বিদ্বাদশ যোগবৈদিক জ্যোতিষ অনুযায়ী, সাহস, শক্তি, আত্মবিশ্বাসের কারক হল মঙ্গল। অন্যদিকে জ্ঞান, বুদ্ধি ও সৌভাগ্যের কারক হল বৃহস্পতি। আর এই দুই গ্রহ সেপ্টেম্বরের শুরুতেই বিশেষ অবস্থানে এসেছে। তৈরি করেছে দ্বিদ্বাদশ যোগ। আরও নিদিষ্ট করে বললে ১ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে এই যোগ অ্যাক্টিভ হয়েছে। এই সময় থেকে মঙ্গল এবং দেবগুরু একে অপরের ৩০ ডিগ্রি কোণে অবস্থান করছে। যার ফলে তৈরি হয়েছে দ্বিদ্বাদশ যোগ। এই যোগ আরও কয়েক সপ্তাহ সক্রিয় থাকবে। যার ফলে আয় বাড়বে ৪ রাশির। টাকার অভাব মিটে যাবে। সেই সঙ্গে জীবনে ধরা দেবে সাফল্য।
তাই আর সময় নষ্ট নয়, বরং কোন ৪ রাশির এই সময়টা ভাল যাবে, সেটা জেনে নিন।
মেষ রাশি
এই রাশির জন্য দ্বিদ্বাদশ যোগ অ্যাক্টিভ থাকার সময়টা খুবই ভাল যাবে। এই সময় পছন্দের চাকরি পেয়ে যেতে পারেন। মিলতে পারে নতুন অফার। শুধু তাই নয়, এই সময় ভাগ্য সঙ্গ দেবে। সাফল্য মিলবে। টাকার অভাব দূর হয়ে যাবে। আয়ের নতুন রাস্তা তৈরি হবে। মন থাকবে ভাল। ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
সিংহ রাশি
মঙ্গল ও গুরুর এই বিশেষ যোগে ভাগ্য ফিরবে সিংহ রাশিরও। এই সময় কাজের জায়গায় বিরাট উন্নতি হবে। প্রোমোশন পেতে পারেন। বসের কাছের মানুষ হয়ে উঠতেও পারেন। সেই সঙ্গে আয়ের নতুন রাস্তা পাবেন। হয়তো নতুন ব্যবসা খুলে দিতে পারেন। এই সময় পরীক্ষার ফল ভাল হবে। বিরাট সাফল্য আসতে পারে। বিদেশেও যেতে পারেন।
মীন রাশি
এই রাশির জন্যও দ্বিদ্বাদশ যোগ বিরাট সুসময় নিয়ে আসবে। এই যোগে ভাগ্যের তালা খুলে যাবে। মিটে যাবে বিরাট জটিলতা। এই সময় চাকরিতে বিরাট উন্নতি হবে। মিটে যাবে অফিসের ঝামেলা। সকলেই পরামর্শ চাইবেন। এই যোগে আয় বাড়বে। এক ধাক্কায় মিটে যাবে টাকার সমস্যা। এই যোগে অর্থজনিত জটিলতাও থাকবে না। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। সুতরাং চিন্তার কিছু নেই।
ধনু রাশি
দ্বিদ্বাদশ যোগ রয়েছে অ্যাক্টিভ। যার জন্য ধনু রাশির জাতক এবং জাতিকারা ভাল সময় কাটাবেন। অনেক সমস্যা মিটে যাবে। জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। সেই সঙ্গে বড় স্বপ্নপূরণ হবে। বিরাট কোনও চাকরি পেতে পারেন। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। এই সময় মন ভাল থাকবে। পজিটিভ চিন্তা করতে পারবেন। তাই অহেতুক সময় নষ্ট করবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।