দ্বিদ্বাদশ যোগবুধ বৃদ্ধির কারক। আর শুক্র প্রেম এবং সুখের কারক। আর এই দুই শুভ গ্রহ একে অপরের কাছে এলে শক্তিশালী যোগ তৈরি করে। এই যোগের নাম দ্বিদ্বাদশ যোগ। আর আগামী জুলাই মাসের ৫ তারিখ এই যোগ আবার তৈরি হচ্ছে। এই দিন ৩০ ডিগ্রি কোণে এসে শুক্র এবং বুধ মিলে দ্বিদ্বাদশ যোগ তৈরি করবে। এই যোগটা এক সপ্তাহের মতো সময় সক্রিয় থাকবে। যার ফলে ৪ রাশির বিশেষ লাভ হবে। টাকার অভাব মিটে যাবে। ভাগ্য খুলবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই সময় কোন কোন রাশির ভাল সময় কাটবে। সেই লিস্টে নিজের নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বৃষ রাশি
দ্বিদ্বাদশ দৃষ্টি যোগ শুভ সময় আনবে। এই জাতক এবং জাতিকাদের জন্য নতুন সুযোগ আসবে। এই সময় জীবনে ইতিবাচক সময় আসবে। সফলতা হাতে লাগবে। শুধু তাই নয়, এই সময় অভিজ্ঞতা বাড়বে। তার জেরে পরবর্তী সময় ভাল ফল পাবেন। এছাড়া এই যোগে ঠিক ঠাক সিদ্ধান্ত নিতে পারবেন। পরিবারের সঙ্গে সুখে শান্তিতে কাটাতে পারবেন। পাশাপাশি সম্পর্কের জটিলতাও কেটে যাবে। টাকার অভাব শেষ।
মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও দ্বিদ্বাদশ যোগে সেরা সময় কাটাবেন। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দূর হবে। সম্পর্ক মজবুত হবে। পুরনো বন্ধু এই সময় সাহায্য করবে। ব্যবসা বাড়ার বিরাট সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই সময় বড় লাভ হতে পারে। ব্যবসায় বিরাট ডিল ক্র্যাক হওয়ার রয়েছে সম্ভাবনা। এছাড়া চাকরিতে বিরাট উন্নতির সম্ভাবনাও প্রবল। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।
সিংহ রাশি
বুধ এবং শুক্রের যোগে বিরাট লাভ হবে। পড়ুয়ারাও সেরা সময় কাটাবেন। বড় পরীক্ষা ক্র্যাক করতে পারেন। শিক্ষার বাধা দূর হয়ে যাবে। বিদেশে পড়তে যাওয়ার যোগও তৈরি হবে। এই সময় ধারদেনা কমবে। টাকার অভাব দূর হয়ে যাবে। পরিবারের সঙ্গে সেরা সময় কাটাতে পারেন। এছাড়া জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসার জোয়ারে ভেসে যেতে পারবেন।
তুলা রাশি
বুধ এবং শুক্রের এই দ্বিদ্বাদশ যোগে বিশেষ লাভ হবে ৪ রাশির। আপনারা সফল হবেন। সুখ পাবেন। সফলতা পিছু নেবে। বিভিন্ন জায়গায় পরিচিতি বাড়বে। সমাজে অনেকেই সম্মান দেবেন। প্রেমে জীবনে ভাল সময় আসবে। আর্থিক স্থিতি বদলে যাবে। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হন। নিজের মন থেকে সব ধরনের নেগেটিভিটি বের করে দিন। তাহলেই খেলা ঘুরে যাবে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।