দ্বিদ্বাদশ যোগজ্ঞান এবং ভাগ্যের কারক গুরু বৃহস্পতি। আবার প্রেম এবং ধনের কারক শুক্র। এটি একে অপরের বিশেষ স্থিতিতে এলে শক্তিশালী যোগ তৈরি হয়। আর ১০ জুলাই ২০২৬, রবিবার সকাল ৫টা ৫৩ মিনিটে এমনই একটা বিশেষ যোগ তৈরি হচ্ছে। এই দিন গুরু এবং শুক্র ৩০ ডিগ্রি কোণে এসে দ্বিদ্বাদশ যোগ তৈরি করছে। এর ফলে ৪ রাশির ভাগ্য ফিরবে। বাড়বে তাদের ইনকাম। গোল্ডেন টাইম শুরু হবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন দ্বিদ্বাদশ যোগে ঠিক কোন কোন রাশির ভাল সময় আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই।
মিথুন রাশি
দ্বিদ্বাদশ যোগে সেরা সময় আসবে মিথুন রাশির। পরিবারে সুখ বিরাজ করবে। আয় বাড়বে অনেকটাই। প্রচুর টাকা পেতে পারেন। পুরনো কাজ হয়ে যাবে। প্রেম পাবেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। বিনিয়োগে বিরাট লাভ পাবেন। টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্কে টাকা জমবে। কমবে খরচা।
তুলা রাশি
এই যোগে শুভ পরিমাণ পাবে এই রাশির জাতক এবং জাতিকারা। কর্মজীবনে বিরাট সফল হবেন। অনেক আটকে থাকা কাজ হয়ে যাবে। চাকরিতে প্রোমোশন হতে পারে। বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও প্রবল। সমাজে সম্মান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই সময় অফিসের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পেতে পাবে। তাই চিন্তা করবেন না।
ধনু রাশি
দ্বিদ্বাদশ যোগ ধনু রাশির ভাগ্যও ফিরিয়ে দেবে। পরিবারে ধার্মিক কাজ করার সুযোগ তৈরি হবে। কম্পিটিটিভ পরীক্ষায় সফল হবেন। বড় চাকরির পরীক্ষাও ক্র্যাক হতে পারে। এই সময় কাজের জায়গায় উন্নতি হবে। বেতন বৃদ্ধিরও বিরাট সম্ভাবনা রয়েছে। তাই অতিরিক্ত চিন্তা করে সময় নষ্ট করবেন না।
মীন রাশি
এই বিশেষ যোগে মীন রাশির জাতক এবং জাতিকারা বিশেষ লাভ পাবেন। জীবনে হঠাৎ করেই ইতিবাচক বদল আসবে। পরিশ্রমের ফল পাবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। চাকরিও পেতে পারেন। এছাড়া কাজের জায়গায় বসের প্রিয় পাত্র হয়ে উঠবেন। এই যোগে স্বাস্থ্যের হাল ফিরবে। পরিবারের ঝামেলা মিটে যাবে। পার্টনারের সঙ্গে সম্পর্ক ফিরবে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।