এই সময় কেরিয়ার এবং অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকে।দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন? কেরিয়ারে উন্নতির অপেক্ষায় দিন গুনছেন? জ্যোতিষশাস্ত্র বলছে, জীবনে বড় পরিবর্তন আসার আগে কিছু বিশেষ লক্ষণ দেখা দিতে পারে। প্রাচীন জ্যোতিষ গ্রন্থ ভৃগু সংহিতা-র মতে, ধনলাভ বা আর্থিক উন্নতির আগে প্রকৃতি এবং আশপাশের পরিবেশ নানা ইঙ্গিত দেয়। সেই লক্ষণগুলি দেখা গেলে অনেকেই মনে করেন, মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের সময় ঘনিয়ে এসেছে। জ্যোতিষশাস্ত্রে ভৃগু সংহিতা অত্যন্ত প্রাচীন এবং গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে পরিচিত। এই গ্রন্থের মতে, জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার আগে তার কিছু পূর্বাভাস পাওয়া যায়। বিশেষ করে অর্থ, কেরিয়ার এবং সৌভাগ্য সংক্রান্ত পরিবর্তনের আগে কিছু লক্ষণ দেখা দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
আর্থিক উন্নতির আগে কোন ৫ লক্ষণ দেখা যেতে পারে?
১. বারবার শুভ স্বপ্ন দেখা
ভৃগু সংহিতায় বলা হয়েছে, যদি ঘন ঘন স্বপ্নে সোনা, জ্বলন্ত প্রদীপ, ঝাঁটা বা সাদা সাপ দেখতে পান, তা ধনপ্রাপ্তির শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। অনেক জ্যোতিষীর মতে, এগুলি ভবিষ্যতের আর্থিক উন্নতির ইঙ্গিত বহন করে।
২. বাড়ির সামনে পাখির বাসা বা টিকটিকির জোড়া দেখা
হঠাৎ করে বাড়ির মূল দরজার কাছে কোনও পাখি বাসা বাঁধলে বা ঘরে টিকটিকির জোড়া দেখা গেলে, সেটিকে সুখ-সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এতে সংসারে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়।
৩. কারণ ছাড়াই মন ভালো থাকা
কোনও বিশেষ কারণ ছাড়াই যদি মন প্রফুল্ল থাকে, ইতিবাচক শক্তি অনুভব করেন বা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে ওঠেন, তবে জ্যোতিষশাস্ত্রের মতে তা গ্রহের শুভ প্রভাবের ইঙ্গিত হতে পারে। এই সময় কেরিয়ার এবং অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকে।
৪. বাড়িতে অকারণে সুগন্ধ অনুভব করা
পুজোর ঘর বা বাড়ির কোনও কোণ থেকে হঠাৎ মিষ্টি সুগন্ধ এলে অনেকেই সেটিকে মা লক্ষ্মীর আগমনের শুভ সংকেত বলে মনে করেন। ভৃগু সংহিতাতেও এই ধরনের ঘটনাকে শুভ লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
৫. আটকে থাকা টাকা ফিরে পাওয়া
দীর্ঘদিনের বকেয়া টাকা হঠাৎ হাতে চলে আসা বা পুরনো ঋণের বোঝা কমতে শুরু করাও আর্থিক উন্নতির গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে ধরা হয়। এর ফলে ভবিষ্যতে অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়তে পারে বলে বিশ্বাস করা হয়।
শুভ ফল পেতে কী করবেন?
ভৃগু সংহিতায় শুধু লক্ষণের কথাই নয়, কয়েকটি সহজ প্রতিকারের কথাও বলা হয়েছে।
বাড়ি, বিশেষ করে মূল প্রবেশদ্বার সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার সামর্থ্য অনুযায়ী সাদা রঙের সামগ্রী দান করলে আর্থিক বাধা দূর হতে পারে বলে বিশ্বাস।
বাড়ির ঈশান কোণ পরিষ্কার ও ফাঁকা রাখার কথা বলা হয়েছে। জ্যোতিষশাস্ত্রে এই দিককে শুভ শক্তির প্রবেশপথ হিসেবে ধরা হয়।
নিয়মিত 'ওঁ শ্রীং হ্রীং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হ্রীং শ্রীং ওঁ মহালক্ষ্ম্যৈ নমঃ' মন্ত্র জপ করাও শুভ বলে উল্লেখ রয়েছে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।