শুক্রবারের রাশিফলজ্যোতিষ অনুসারে, শুক্রবার দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটি কিছু রাশির জন্য সেরা সময় নিয়ে আসে। আর চলতি সপ্তাহের শুক্রবার দিনটা ৪ রাশির জন্য গোল্ডেন টাইম নিয়ে আসবে। বদলে যাবে ভাগ্য। ইনকাম বাড়াবে। আয়ের নতুন পথও খুলে যাবে। সেই সঙ্গে চাকরি এবং ব্যবসাতেও বড় ব্রেকথ্রু এনে দেবে।
তাই ঝটপট জেনে নিন শুক্রবার কার উপর ভাগ্যের কৃপা থাকবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে যে সেরা সময় কাটবে, এটা নিশ্চিত।
বৃষ রাশি
এই রাশির অধিপতি হল গ্রহ শুক্র। তাই শুক্রবার দিনটা খুবই ভাল কাটবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের। এই সময় কাজের জায়গায় কঠোর পরিশ্রমের সুফল পাবেন। চাকরিতে প্রোমোশনের যোগ তৈরি হবে। আর্থিক সমস্যা কেটে যাবে। অনেক টাকা পাবেন। এই দিন থেকে নতুন আয়ের রাস্তা পাবেন। বেড়ে যেতে পারে ইনকাম। সেই সঙ্গে মন ভাল থাকবে। শান্তিতে জীবন কাটাতে পারবেন।
কর্কট রাশি
শুক্রবার দারুণ সময় কাটাবে কর্কট রাশির জাতক এবং জাতিকারা। আপনারা চাকরিতে দারুণভাবে এগিয়ে যাবেন। ভাগ্য সঙ্গ দেবে। জীবনে বিরাট উন্নতি হবে। শুধু তাই নয়, আয় এক ধাক্কায় অনেকটাই বাড়বে। নতুন ইনকাম সোর্স তৈরি করতে পারেন। এই সময় জমি বাড়ি, গাড়ি কিনে ফেলতেই পারেন। এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। যার জোরে জীবনে এগিয়ে যাবে।
তুলা রাশি
এই রাশির জন্য অনেক সমস্যার সহজ সমাধান হবে শুক্রবার। মান ও সম্মান বাড়বে। এই দিন চাকরিতে উন্নতি হবে। অনেক জটিলতা কেটে যাবে। নিজের পরিকল্পনা জানাতে পারবেন। বস এই বিষয়টার প্রশংসা করবেন। এই সময় মন শান্ত থাকবে। পরিবারে সুসময় আসবে। তাই অহেতুক দুশ্চিন্তার কিছু নেই।
কুম্ভ রাশি
শুক্রবার কুম্ভরাশির জাতকদের জন্যও আসছে সুখবর। আপনাদের টাকা-পয়সার সমস্যা মিটে যাবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। কাজের জায়গায় সম্মান বাড়বে। সামনে আসবে বিরাট বড় সুযোগ। বিরাট উন্নতি করবেন। মিটে যাবে বড়সড় সব সমস্যা। এই সময় ঝামেলা থেকেও মুক্তি পাবেন। পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। সকলেই কথা শুনবেন। তাই চিন্তার কিছু নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।