গজকেশরী রাজযোগ ২০২৬জ্যোতিষ শাস্ত্রে, গুরু বৃহস্পতি ও চন্দ্র, দু'টিকেই অত্যন্ত বিশেষ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। চন্দ্র হলেন মন ও আবেগের কারক। সেখানে গুরু বৃহস্পতি হলেন জ্ঞান, সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধির কারক। আর নভেম্বরের শুরুতেই এই চন্দ্র সিংহ রাশিতে গোচর করবেন। সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছেন গুরু বৃহস্পতি। যার ফলে তৈরি হবে অতি শুভ গজকেশরী রাজযোগ। তাতে উন্নতির চরম সীমায় পৌঁছে যাবে ৩ রাশি। ভাগ্য চমকাবে। বিরাট উন্নতি হবে।অর্থলাভ হবে।
জ্যোতিষ হিসেব বলছে, ৩ নভেম্বর ২০২৬ ভোর ৩টে ৪৫ মিনিটে চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করবেন। এর ফলে তৈরি হবে গজকেশরী রাজযোগ। এই রাজযোগ ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত স্থায়ী হবে। যার ফলে শুভ সময় শুরু হবে ৩ রাশির। তাই ঝটপট সেই ৩ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।
কর্কট রাশি
গজকেশরী রাজযোগে এই রাশির জাতক এবং জাতিকারা উপকৃত হবেন। এই সংযোগটি আপনাদের রাশিচক্রের দ্বিতীয়ভাগে তৈরি হবে। যার ফলে নতুন করে আয়ের সুযোগ তৈরি হবে। আর্থিক অবস্থা বদলে যাবে। ভাগ্য সঙ্গ দেবে। যার জন্য অনেক দিনের পরিশ্রমের ফল মিলবে।
এই সময় কাজের প্রশংসা হবে। অফিসে উন্নতি হবে। ইতিবাচক ফল মিলবে। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটবে।
তুলা রাশি
গুরু ও চন্দ্রের গজকেশরী রাজযোগে দারুণ উন্নতি হবে তুলা রাশির। এই সময় অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। ইচ্ছে পূরণ হবে। এই সময় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা বোনাস পেতে পারেন। সেই সঙ্গে অন্যান্য সুবিধাও মিলবে। এই সময় কাজের জায়গায় কঠোর পরিশ্রমের লাভ মিলবে। বোনাস পেতে পারেন। এমনকী পেতে পারেন নতুন দায়িত্ব। শুধু তাই নয়, এই সময় পড়াশোনাতেও ভাল সময় আসবে। স্বাস্থ্যের হাল থাকবে ভাল।
ধনু রাশি
গজকেশরী রাজযোগে ভাগ্য চমকে উঠবে ধনু রাশির। এই সময় অনেক দিনের প্রচেষ্টার ফল পাবেন। বড় সাফল্য আসবে সামনে। এই যোগে আর্থিক অবস্থার উন্নতি হবে। প্রচুর অর্থলাভ করতে পারেন। শুধু তাই নয়, এই সময় জমি, বাড়ি, গাড়ি ও বাইক কেনার সম্ভাবনাও রয়েছে। শুধু তাই নয়, শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের ফল পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। তাই চিন্তার কিছু নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।