Gajakesari Rajyog 2026: ২১ এপ্রিল থেকে কপাল খুলছে ৫ রাশির, গজকেশরী যোগে লক্ষ্মীলাভ

Gajakesari Rajyog 2026:  হাতি ও সিংহের শক্তিতে বলীয়ান এই যোগ যখন সক্রিয় হয়, তখন সাধারণ মানুষের জীবনেও রাজকীয় সুখের দুয়ার খুলে যায়। এবারের এই যোগ বিশেষ আশীর্বাদ বয়ে আনছে পাঁচটি রাশির জন্য। দেখে নিন সেই তালিকায় আপনি আছেন কি না।

Advertisement
২১ এপ্রিল থেকে কপাল খুলছে ৫ রাশির, গজকেশরী যোগে লক্ষ্মীলাভশুরু হবে গজকেশরী রাজযোগের মাধ্যমে, এই ৩ রাশির কপালে সম্পদ

Gajakesari Rajyog 2026: বৈশাখী আকাশের নীলিমায় এবার এক বিরল মহাজাগতিক সমীকরণ। আগামী ২১ এপ্রিল মহাকাশে মিলন ঘটছে দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রের। জ্যোতিষশাস্ত্রে যাকে বলা হয় ‘গজকেশরী রাজযোগ’। হাতি ও সিংহের শক্তিতে বলীয়ান এই যোগ যখন সক্রিয় হয়, তখন সাধারণ মানুষের জীবনেও রাজকীয় সুখের দুয়ার খুলে যায়। এবারের এই যোগ বিশেষ আশীর্বাদ বয়ে আনছে পাঁচটি রাশির জন্য। দেখে নিন সেই তালিকায় আপনি আছেন কি না।

১. মিথুন
এই রাজযোগের মূল কেন্দ্রবিন্দুতে থাকছে মিথুন রাশি। ফলে এর সিংহভাগ সুবিধা পাবেন এই রাশির জাতকরা। আপনার চরিত্রে এক অদ্ভুত দৃঢ়তা লক্ষ্য করা যাবে। কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসবে আপনার হাতে। দীর্ঘদিন ধরে যারা সরকারি কাজ বা আইনি জটিলতায় ফেঁসে আছেন, তাদের জন্য ২১ এপ্রিলের পর থেকেই সুদিন শুরু।

২. সিংহ:
সিংহের তেজে এবার যোগ হবে লক্ষ্মীর কৃপা। উপার্জনের একধিক পথ খুলে যেতে পারে। যারা বিনিয়োগের কথা ভাবছেন, তাদের জন্য এটাই মোক্ষম সময়। শুধু বর্তমান আয় নয়, পুরোনো ঋণ মিটে গিয়ে পৈতৃক সম্পত্তি থেকেও অর্থ লাভের জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে।

৩. কন্যা: 
কেরিয়ারের পালে হাওয়া লাগবে কন্যা রাশির জাতকদের। অফিসে বড় কোনও দায়িত্ব বা পদোন্নতি এখন সময়ের অপেক্ষা। ব্যবসায়ীরা বড় কোনও ডিল বা চুক্তি সই করতে পারেন। সমাজে আপনার কথা এখন অন্যেরা মন দিয়ে শুনবে, অর্থাৎ সম্মান ও প্রতিপত্তি দুই-ই বাড়বে।

৪. ধনু: 
যেহেতু বৃহস্পতি ধনু রাশির অধিপতি, তাই এই রাজযোগ আপনার জন্য দ্বিগুণ ফলদায়ী। দাম্পত্য কলহ মিটে গিয়ে বাড়িতে খুশির আমেজ ফিরবে। অংশীদারি ব্যবসায় লাভের মুখ দেখবেন। আর যারা এখনও সিঙ্গল, তাদের জীবনে হঠাতই বসন্তের আগমন ঘটতে পারে।

৫. কুম্ভ: 
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টা পড়াশোনা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মাইলফলক হতে পারে। সন্তানের সাফল্য আপনাকে গর্বিত করবে। এছাড়া যারা অনেকদিন ধরে নিজের একটা বাড়ি বা গাড়ির স্বপ্ন দেখছেন, তাদের সেই শখ এবার পূরণ হওয়ার যোগ রয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement