গজকেশরী রাজযোগ২৯ জুলাই, ২০২৬ আষাঢ় পূর্ণিমা। আর ওই দিন চন্দ্র মকর রাশিতে এবং গুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। এর ফলে গুরু এবং চন্দ্রের মধ্যে গজকেশরী রাজযোগ তৈরি হবে। এই যোগ ৪৮ থেকে ৫৪ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। আর এই গজকেশরী রাজযোগ ৪ রাশির জন্য অতি শুভ সময় নিয়ে আসবে। এই সময় সুখ, সম্মান এবং ধন পাবে এই সব রাশির জাতকেরা। পাশাপাশি উন্নতি হবে কেরিয়ারে। এছাড়া পরিবারে শান্তি আসবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই সময় কোন কোন রাশির জন্য় সেরা সময় আসবে।
কর্কট রাশি
গজকেশরী রাজযোগ অতি শুভ পরিণাম নিয়ে আসবে কর্কট রাশির জীবনে। আর্থিক লাভ হবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। সেই সঙ্গে মনের আকাঙ্খা পূরণ করা সম্ভব হবে।
শুধু তাই নয়, এই সময় মন শান্ত থাকবে। সেই সঙ্গে ব্যবসায় হবে বিরাট লাভ। পাশাপাশি চাকরিতে উন্নতির একাটা বিরাট সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সেরা সময় নিয়ে আসবে গজকেশরী রাজযোগ। আর্থিক অবস্থা ফিরবে। মিলবে সফলতা। সেই সঙ্গে সমাজে সম্মান বাড়বে। কাজের জায়গায় উন্নতি হবে। প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। মিলতে পারে অনেক টাকা।
এছাড়া এই যোগে পরিবারে শান্তি ফিরবে। ঝামেলা অশান্তি দূর হবে। প্রেমিক ও প্রেমিকার সঙ্গে হেসেখেলে দিন কাটাতে পারবেন।
ধনু রাশি
এই সময় ধনু রাশির জাতক এবং জাতিকাদের সামনে সফলতার রাস্তা খুলে যাবে। কাজের জায়গায় বিরাট পদ পেতে পারেন। যেতে পারেন লিডারশিপ পজিশনে। এছাড়া এই যোগে বড় কোনও সুখবরও মিলতে পারে। বিবাহিত জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।
শুধু তাই নয়, এই সময় বাড়বে আয়। টাকার অভাব থাকবে না। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। ধার দেনা মিটে যাবে। তাই অহেতুক টেনশন করবেন না।
মীন রাশি
গজকেশরী রাজযোগে মীন রাশির জীবনেও উন্নতি নিয়ে আসবে। পুরনো বিনিয়োগে মিলবে বাম্পার রিটার্ন। সেই সঙ্গে অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। চাকরিতেও প্রোমোশের যোগ রয়েছে। বসের প্রিয়পাত্র হয়ে উঠবেন।
পরিবারে অনেক দিন ধরে চলা ঝামেলা অশান্তি মিটে যাবে। সকলের সঙ্গে সুন্দর সময় কাটানো যাবে। তাই চিন্তার কিছু নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।