গজলক্ষ্মী রাজযোগ ২০২৬১৮ মে, সোমবার থেকে শুরু হচ্ছে দজলক্ষ্মী রাজযোগ। মিথুন রাশিতে বৃহস্পতি ও শুক্রের সংযোগে এই যোগ গঠিত হবে। এই যোগের জেরে চমক লাগবে ৫ রাশির জাতকের। কারণ শক্তিশালী এই রাজযোগ শুভ ফলদায়ী। ১৮ থেকে ২৫ মে ২০২৬-এর মধ্যে এই সপ্তাহে কেরিয়ারে উন্নতি, প্রচুর আর্থিক লাভ হবে ৫ রাশির জাতকদের।
ভাগ্য খুলবে কোন কোন রাশির?
মেষ রাশি: নানা দিক থেকে সৌভাগ্য লাভ করবেন মেষ রাশির জাতকরা। সপ্তাহের শুরুতেই কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন। অফিসে নিজের কাজের জন্য সুনজরে আসবেন। কোনও প্রিয় জিনিস কিনতে পারেন। পরিবারে সুখ বিরাজ করবে। এই সপ্তাহে উপার্জন বৃদ্ধির যোগ আছে।
ধনু রাশি: ধনু রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে। সপ্তাহের শুরুতেই সরকারি প্রকল্প থেকে লাভবান হতে পারেন। কোনও সরকারি কাজ আটকে থাকলে তা এবার সম্পূর্ণ হয়ে যেতে পারে। অফিসে প্রশংসিত হবেন। পেশাগত জীবনে বড় উন্নতি করার সুযোগ পাবেন। জমি, বাড়ি সংক্রান্ত লাভজনক চুক্তি করতে পারেন।
তুলা রাশি: দারুণ লাভবান হবেন এই রাশির জাতকরা। কেরিয়ার সংক্রান্ত সব সমস্যার সমাধান খুঁজে পাবেন। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। পরীক্ষার জন্য যে ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য শুভ সময়।
কর্কট রাশি: নানা দিক থেকে লাভজনক হতে চলেছে কর্কট রাশির জাতকদের জন্য। সপ্তাহের শুরুতেই কোনও দীর্ঘ বা স্বল্প দূরত্বের যাত্রা করতে পারেন। এই সফর আপনার কেরিয়ারের জন্য লাভজনক হবে। মনের ইচ্ছে পূরণ হবে। নিজের সব কাজ সময়ে সম্পূর্ণ করতে পারবেন এই রাশির জাতকরা। অতিরিক্ত অর্থ উপার্জন হবে।
মিথুন রাশি: এই সপ্তাহে নতুন চাকরি পেতে পারেন মিথুন রাশির জাতকরা। অফিসে পদোন্নতি পেতে পারেন বা পছন্দের জায়গায় বদলি হতে পারেন। কাজের প্রয়োজনে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে। স্বাস্থ্য ভালো থাকবে।