গণেশ চতুর্থী ২০২৬১৪ সেপ্টেম্বর ২০২৬ সারা দেশে ভাদ্রপদ শুক্ল চতুর্থী বা গণেশ চতুর্থী পালিত হবে। আর জ্যোতিষ মতে, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ বুদ্ধি, ঋদ্ধি-সিদ্ধি ও শুভ ফল দাতা। তাই গণেশ চতুর্থীর দিন বেশ কিছু গ্রহ বিশেষ স্থিতিতে আসছে। যার ফলে দারুণ সময় কাটবে ৫ রাশির। তারা ভগবান গণেশের কৃপা পাবে। ভাগ্যের চাকা খুলবে। টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। সেই সঙ্গে সাফল্য ধরা দেবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৫ রাশির জন্য গণেশ চতুর্থী সেরা সময় নিয়ে আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মেষ রাশি
এই রাশির উপর ভগবান গণেশের কৃপা থাকবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। কাজের জায়গায় পাবেন নতুন দায়িত্ব। প্রোমোশনের যোগও রয়েছে। এই সময় প্রচুর টাকা পাবেন। হুট করে অর্থের অভাব মিটে যাবে। এই সময় নয়া ব্যবসা শুরু করলে ভাল লাভ পাবেন। ভাগ্য সঙ্গ দেবে।
মিথুন রাশি
গণেশ চতুর্থীর জন্য দারুণ সময় কাটাবে মিথুন রাশি। এই যোগে ঝামেলা ও অশান্তি মিটে যাবে। মনে শান্তি আসবে। সম্পদ বাড়বে। এই যোগে অর্থলাভ হবে। টাকা নিয়ে সমস্যা শেষ হয়ে যাবে। এই যোগে চাকরিতে এগিয়ে যাবেন। সেই সঙ্গে ব্যবসায় মিলবে নতুন লিড। এছাড়া সাফল্য ধরা দেবে।
কন্যা রাশি
এতদিন পর আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। মিটে যাবে লোন। ব্যাঙ্কে টাকা জমতে শুরু করবে। এই সময় বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এই যোগে বাবার সম্পত্তি পেতে পারেন। এমনকী চাকরি ও ব্যবসাতেও বড় উন্নতি হতে পারে। তাই অহেতুক চিন্তা করবেন না।
তুলা রাশি
গণেশ চতুর্থী বলে কথা। এই সময় ঘরে শুভ কাজ হবে। নতুন গাড়ি কিনতে পারেন। সেই সঙ্গে প্রপার্টি কেনার সম্ভাবনাও প্রবল। এই সময় ব্যবসা বড় হবে। পার্টনারশিপে এগিয়ে যাবেন। চাকরিতেও আসবে সুসময়। ভাগ্য সঙ্গে থাকবে। তাই অহেতুক দুশ্চিন্তা করে বিপি বাড়াবেন না।
মকর রাশি
এই রাশির জন্যও গণেশ চতুর্থী ভাল সময় নিয়ে আসবে। এই যোগে মানসিক স্থিতি বদলে যাবে। গণেশ ভগবানের কৃপায় টাকার অভাব মিটবে। এই সময় আর্থিক স্থিতি ফিরবে। আয় বাড়বে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। মিটে যাবে অনেক ঝামেলা।
বেশি লাভ পেতে কী করবেন?
১. গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে ৩২টি দুর্বা এবং বেসনের লাড্ডু নিবেদন করুন।
২. গণেশ পুজোর সময় ‘ওম গণ গণপতয়ে নমঃ’ মন্ত্রটি কমপক্ষে ১০৮ বার জপ করুন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।