Ganesh Chaturthi Lucky Zodiacs: গণেশ চতুর্থীতে ভদ্র-মালব্য যোগের 'ডাবল' প্রভাব, ৫ রাশির কর্ম ও ব্যবসায় বিরাট উন্নতি

ভদ্র যোগ পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম। জ্যোতিষ অনুসারে, যখন বুধ নিজের স্বরাশি মিথুন বা কন্যা অথবা নিজের উচ্চ রাশি কন্যার কেন্দ্রঘরে অবস্থান করে, তখন ভগ্র রাজযোগ তৈরি হয়। এই সময় বুধ কন্যা রাশিতে গোচর করছে। কন্যা রাশি শুধু বুধের নিজস্ব রাশিই নয়, এটি তার মূলত্রিকোণ রাশিও। তাই বুধের এই অবস্থানকে শক্তিশালী বলে মনে করা হয়।

Advertisement
গণেশ চতুর্থীতে ভদ্র-মালব্য যোগের 'ডাবল' প্রভাব, ৫ রাশির কর্ম ও ব্যবসায় বিরাট উন্নতিগণেশ চতুর্থী
হাইলাইটস
  • এই বছর গণেশ চতুর্থী শুধু বাপ্পার পুজোর জন্যই বিশেষ নয়, বরং জ্যোতিষ দৃষ্টিকোণ থেকেও তা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই বছর গণেশ চতুর্থী শুধু বাপ্পার পুজোর জন্যই বিশেষ নয়, বরং জ্যোতিষ দৃষ্টিকোণ থেকেও তা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১৪ সেপ্টেম্বর ২০২৬-এ গণেশ চতুর্থীর দিন গ্রহদের পরিস্থিতিতে ভদ্র পঞ্চমহাপুরুষ রা হজযোগ ও মালব্য পঞ্চমহীপুরুষ রাজযোগ তৈরি হবে। জ্যোতিষ মতে, এই দুই যোগকে খুবই শুভ বলে মানা হয়ে থাকে। শুধু তাই নয়, ২০০ বছর পর এই দুই যোগ একসঙ্গে তৈরি হচ্ছে বলে দাবি করা হয়েছে। 

ভদ্র যোগ পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম। জ্যোতিষ অনুসারে, যখন বুধ নিজের স্বরাশি মিথুন বা কন্যা অথবা নিজের উচ্চ রাশি কন্যার কেন্দ্রঘরে অবস্থান করে, তখন ভগ্র রাজযোগ তৈরি হয়। এই সময় বুধ কন্যা রাশিতে গোচর করছে। কন্যা রাশি শুধু বুধের নিজস্ব রাশিই নয়, এটি তার মূলত্রিকোণ রাশিও। তাই বুধের এই অবস্থানকে শক্তিশালী বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে, বুধকে বুদ্ধি, বাকশক্তি, যুক্তি, লিখন, হিসাব, ব্যবসা, শিক্ষা এবং যোগাযোগের অধিপতি গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই ভদ্র যোগের সৃষ্টি এই ক্ষেত্রগুলির সাথে সম্পর্কিত কাজে শুভ ফল বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। অপরদিকে, শুক্র তার নিজের রাশি তুলাতে গোচর করছে। জ্যোতিষশাস্ত্রে, যখন শুক্র গ্রহ কেন্দ্র ঘরে তার নিজের রাশিতে বা উচ্চস্থ রাশিতে অবস্থান করে, তখন এটিকে মালব্য পঞ্চমহাপুরুষ রজযোগ গঠনের একটি শর্ত বলে মনে করা হয়। 

মিথুন রাশি
কর্মজীবন ও আর্থিক বিষয়ে মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অনুকূল। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা নতুন পরিচিতি থেকে লাভবান হতে পারেন। আটকে থাকা কাজও ধীরে ধীরে এগোতে পারে। 

বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকারা তাদের আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন। আয় বাড়ানোর নতুন পথ খুলে যেতে পারে। ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। গণপতির কৃপায় ও দুই মহাসংযোগে আপনার কাজে সব বাধা কেটে যাবে। 

Advertisement

কন্যা রাশি
কন্যারাশির জাতক-জাতিকাদের জন্য ভদ্রা যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ বুধ এই রাশিতে অবস্থান করছে। এই সময়ে বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত গ্রহণ এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পেতে পারে। যারা চাকরি, ব্যবসা, শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে জড়িত, তারা ভালো সুযোগ পেতে পারেন।

তুলা রাশি
মালব্য যোগ তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। শুক্র তার নিজের রাশি তুলাতে অবস্থান করায় অর্থ, কর্মজীবন এবং স্বাচ্ছন্দ্য সম্পর্কিত বিষয়ে ইতিবাচক ফল আনতে পারে। 

মকর রাশি
কর্মজীবনের দিক থেকেও এই সময়টি মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল বলে মনে করা হয়। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব বা পদ পরিবর্তনের সুযোগ আসতে পারে। 

এই যোগগুলির সুফল কখন পাবেন
জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, বুধ ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে থাকবে। এরপর এটি তুলা রাশিতে প্রবেশ করবে। সুতরাং, ভদ্রা যোগের এই পর্যায়টি সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত স্থায়ী হবে। ২০২৬ সালের ৬ই নভেম্বর পর্যন্ত শুক্র তুলা রাশিতে অবস্থান করবে। সুতরাং, মালব্য যোগের প্রভাব নভেম্বরের শুরু পর্যন্ত স্থায়ী হবে বলে আশা করা যায়। এর অর্থ হলো, ২০২৬ সালের ১৪ই সেপ্টেম্বর থেকে ২৬শে সেপ্টেম্বরের মধ্যে ভদ্র ও মালব্য যোগের সম্মিলিত প্রভাব বিশেষভাবে প্রকট হবে। 

POST A COMMENT
Advertisement