Ganesh Favourite Zodiacs: গণেশের ফেভারিট এই 4 রাশি ব্যবসায় সফল হন, মাটিকেও সোনা করে দেন

সোমবার, ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। গণপতির কৃপা থাকলে জীবন হয়ে ওঠে স্বর্গ। ধনসম্পদ লাভ করেন জাতকরা। ব্যবসায় তাঁরা প্রভূত সাফল্য পান। চলুন জেনে নেওয়া যাক।

Advertisement
গণেশের ফেভারিট এই 4 রাশি ব্যবসায় সফল হন, মাটিকেও সোনা করে দেনগণেশের প্রিয় রাশি
হাইলাইটস
  • গণেশের প্রিয় ৪ রাশি।
  • তাঁরা জীবনে পান সাফল্য।

হিন্দু ধর্মে গণেশ হলেন প্রথম আরাধ্য দেবতা। তাই যে কোনও শুভ কাজ শুরুর আগে গণেশের পুজো করার রীতি রয়েছে। লোকবিশ্বাস, গণেশের নাম স্মরণ করে কোনও কাজ শুরু করলে তাতে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। গৌরীপুত্র গণেশ হলেন বিঘ্নহর্তা। ভক্তিভরে তাঁর আরাধনা করলে জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়। একই সঙ্গে তাঁর আশীর্বাদে শক্তি, বুদ্ধি ও জ্ঞান লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্রেও বিঘ্নহর্তা গণেশের আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে। তাঁকে বুধ গ্রহের কারক দেবতা বলা হয়। জ্যোতিষ মতে, ৪ রাশির জাতক ও জাতিকাদের উপর গণেশের বিশেষ আশীর্বাদ থাকে। তাঁর কৃপায় চাকরি, ব্যবসা ও কর্মজীবনে ভাল ফল পাওয়ার সম্ভাবনা থাকে। জেনে নেওয়া যাক, কোন কোন রাশি গণেশের প্রিয়।

মেষ রাশি: এই রাশি গণেশের প্রিয় রাশিগুলির মধ্যে অন্যতম। এই রাশির জাতক ও জাতিকাদের উপর গজাননের আশীর্বাদ সব সময় থাকে। তাঁর কৃপায় কেরিয়ার এবং বিনিয়োগের ক্ষেত্রে ভাল ফল পেতে পারেন এই রাশির মানুষ। সাধারণত আত্মবিশ্বাসী ও উদ্যমী হন। ভক্তিভরে গণেশের পুজো করলে জীবনের নানা কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে।

মিথুন রাশি: গণেশ বুধ গ্রহের সঙ্গে যুক্ত। আবার মিথুন রাশির অধিপতি গ্রহও বুধ। ফলে এই রাশির জাতক ও জাতিকাদের উপর গণেশের বিশেষ কৃপা থাকে। বুধ হল বুদ্ধি, বাক্শক্তি, ব্যবসার কারক গ্রহ। তাই মিথুন রাশির জাতক ও জাতিকারা হন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। গণেশের কৃপায় কর্মক্ষেত্রে সাফল্য আসে। একই সঙ্গে সুখ-সৌভাগ্য লাভ করেন।

মকর রাশি: গজাননের আশীর্বাদে এই রাশির জাতক ও জাতিকাদের জীবনের নানা সমস্যা দূর হতে পারে। মকর রাশির মানুষ ভক্তিভরে বিঘ্নহর্তাকে মোদকের ভোগ নিবেদন করলে চাকরি, ব্যবসা এবং দাম্পত্য জীবন দারুণ হয়। ব্যবসায় সমৃদ্ধি লাভ করেন। এই রাশির জাতক ও জাতিকারা হন প্রখর বুদ্ধির। তাঁরা সহজেই জটিল কাজ সেরে ফেলতে পারেন। 

Advertisement

কুম্ভ রাশি: এই রাশির অধিপতি গ্রহ শনিদেব। জ্যোতিষ মতে, এই রাশির জাতক ও জাতিকারা গণেশের অত্যন্ত প্রিয়। তাই গজাননের কৃপায় এঁদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। কর্মক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছতে পারেন এই রাশির জাতক ও জাতিকারা। ব্যবসাতেও ভাল অর্থ উপার্জন করেন। পাশাপাশি অন্যের উপকার করতেও এগিয়ে আসেন তাঁরা। গণেশকে লাড্ডুর ভোগ দিন। 
 

POST A COMMENT
Advertisement