Ajker Gemini Rashifal 16 August 2026: আজকের দিন মিথুন রাশি- ১৬ অগাস্ট, ২০২৬- আজ অযথা তর্কে জড়াবেন না

ব্যক্তিগত সম্পর্কে সহনশীলতা আনুন। কাছের মানুষদের সমর্থন পাওয়ার ওপর নজর থাকবে। সম্পর্কের ওপর মনোযোগ দিন।

Advertisement
Ajker Gemini Rashifal 16 August 2026: আজকের দিন মিথুন রাশি- ১৬ অগাস্ট, ২০২৬- আজ অযথা তর্কে জড়াবেন নামিথুন রাশি
হাইলাইটস
  • মিথুন রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে?
  • পড়ে নিন মিথুন রাশির দৈনিক রাশিফল।

মিথুন রাশি- ব্যক্তিগত সম্পর্কে আসবে উন্নতি। পারস্পরিক মেলবন্ধন বাড়ানোর মানসিকতা থাকবে। ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজে উৎসাহ দেখাবেন। সক্রিয়তা বজায় থাকবে। পারিবারিক ব্যবস্থা মজবুত রাখুন। ঘর-পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। নজর থাকবে ব্যক্তিগত বিষয়ের ওপর। গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে পারেন। সবার প্রতি স্নেহের ভাব রাখুন। পৈতৃক বিষয়গুলি অগ্রাধিকার পাবে। বিতর্ক বা ঝগড়াবিজাদের মধ্যে যাবেন না, অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

কর্ম ও ব্যবসা: কাজকর্ম স্বাভাবিক থাকবে। পেশাগত সম্পর্ক সহজ রাখার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা মিলবে। ব্যবসায় বজায় থাকবে গতি। আর্থিক স্থিতি শক্তি পাবে। প্রতিপত্তি ও সামাজিক প্রতিষ্ঠা বাড়ানোর দিকে জোর থাকবে। স্থাবর-অস্থাবর সম্পত্তি বা যানবাহনের বিষয়ে সক্রিয়তা থাকবে। লাভের শতাংশ ভালো থাকবে। নানা বিষয় আপনার পক্ষেই যাবে। সুখ-স্বাচ্ছন্দ্যের যোগ বজায় থাকবে।

প্রেম ও বন্ধুত্ব: ব্যক্তিগত সম্পর্কে সহনশীলতা আনুন। কাছের মানুষদের সমর্থন পাওয়ার ওপর নজর থাকবে। সম্পর্কের ওপর মনোযোগ দিন। আপজনদের সঙ্গে অযথা তর্কে জড়াবেন না। যা বলার স্পষ্ট ভাষায় বলুন। বন্ধুদের সঙ্গে দেখা হবে, প্রিয়জনেরা হবেন সহযোগী। গুরুজনদের পরমর্শকে সম্মান জানান। সম্পর্কে বজায় রাখুন নম্রতা।

স্বাস্থ্য ও মনোবল: শরীরের সংকেত অবহেলা করবেন না। নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। ব্যক্তিত্বে নতুন রূপ আসবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। আদব-কায়দা ও সম্মান প্রদর্শন বাড়ান।

শুভ সংখ্যা: ১, ৫ এবং ৭

শুভ রং: নীল

আজকের প্রতিকার: সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন।

জ্যোতিষী পন্ডিত অরুনেশ কুমার শর্মা তিন দশক ধরে জ্যোতিষচর্চা করছেন। বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, সমুদ্রবিদ্যার সঙ্গে যুক্ত। হস্তরেখা, হাতের লেখা এবং স্বাক্ষর অধ্যয়নে দক্ষ। যোগিনী ধ্যানকর্তা এবং কার্ড রিডার। তিনি জ্যোতিষশাস্ত্রের জাতীয়-আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন এবং সপ্তস্বরে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার নিয়ে গবেষণা করেছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় লেখালেখি করেন। জাতীয় পর্যায়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও তিনি টিভির জন্য 'সিতারোঁ কি চাল' অনুষ্ঠান করেছেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement