Zodiac: একসঙ্গে সূর্য-শনি-বুধের আশীর্বাদ, দারুণ সুসময় এই ৩ রাশির

Planet Transit 2022 Effect: বুধ গ্রহ তার নিজস্ব রাশি কন্যা রাশিতে প্রবেশ করেছে। বুধ ছাড়াও, সূর্য এবং শনির মতো গুরুত্বপূর্ণ গ্রহগুলিও এই সময়ে তাদের নিজস্ব রাশিতে রয়েছে। তিনটি গ্রহের এই অবস্থান ৩টি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে।

Advertisement
একসঙ্গে সূর্য-শনি-বুধের আশীর্বাদ, দারুণ সুসময় এই ৩ রাশিরতিনটি গ্রহের এই অবস্থান ৩টি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে
হাইলাইটস
  • বুধ ছাড়াও, সূর্য এবং শনির মতো গুরুত্বপূর্ণ গ্রহগুলিও এই সময়ে তাদের নিজস্ব রাশিতে রয়েছে
  • তিনটি গ্রহের এই অবস্থান ৩টি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে

Budh Gochar 2022, Surya Gochar 2022, Shani Gochar 2022 Effect: বুধ গ্রহ তার নিজস্ব রাশি কন্যা রাশিতে গমন করেছে, এটি  ২৬ অক্টোবর ২০২২ পর্যন্ত কন্যা রাশিতে থাকবে।  চার দিন আগে গ্রহদের রাজা সূর্য রাশি পরিবর্তন করে স্বরশি সিংহে প্রবেশ করেছিলেন। এছাড়া ন্যায়ের দেবতা শনিও এই সময়ে মকর রাশিতে বিরাজমান। এইভাবে, ৩টি গুরুত্বপূর্ণ গ্রহের নিজস্ব রাশিতে উপস্থিতি একটি বিরল গ্রহ স্থিতি তৈরি করছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য, বুধ এবং শনির জন্য তাদের নিজস্ব রাশিতে একসাথে থাকা বিশেষ এবং এটি কিছু রাশির  জাতকদের উপর খুব ইতিবাচক প্রভাব ফেলবে। 

 

 

বুধ-সূর্য-শনি ভাগ্য উজ্জ্বল করবে 
মিথুন রাশি (Gemini)

 মিথুন রাশির জাতকদের জন্য এই গ্রহ অবস্থানগুলি খুবই শুভ। সূর্য সিংহ রাশিতে অবস্থানকালে কর্মজীবন ও ব্যবসায় ভালো সাফল্য পাবেন। তাদের বীরত্ব ও আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা বড় সাফল্য পাবেন।পদ-সম্মান পাবেন। অর্থ লাভ হবে। তবে স্বাস্থ্য খারাপ থাকতে পারে। 

কর্কট রাশি (Cancer)
 সূর্য, শনি ও বুধের অবস্থান কর্কট রাশির জাতকদের জন্য উপকারী হবে। চাকরিজীবীদের বেতন বাড়তে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পদোন্নতি পেতে পারেন। আদালতে আটকে থাকা মামলার নিষ্পত্তি হবে। বিনিয়োগ এবং সেভিংস-এর  জন্য এটি একটি ভাল সময়। 

তুলা রাশি(Libra)
সূর্য, বুধ ও শনির বর্তমান অবস্থান তুলা রাশির জাতকদের জন্য শুভ। প্রতিটি কাজে তারা ভাগ্যের সহযোগিতা পাবেন। বিদেশ ভ্রমণের পরিকল্পনা হবে। যাঁদের কাজ বিদেশের সঙ্গে সম্পর্কিত তাঁরা উপকৃত হবেন। চাকরিপ্রার্থীরা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীদের বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

POST A COMMENT
Advertisement