Grah Gochar 2026 Rashifal: ১২০ বছর পর একসঙ্গে সূর্য-শুক্র-শনি, ভাগ্য ঝলমল করবে এই ৪ রাশির

ফেব্রুয়ারি আর মার্চ মাসে গ্রহের স্থিতিতে বড় বদল আসবে। কুম্ভে ৫ গ্রহের সংযোগ এবং মীনে সূর্য-শুক্র ও শনির সংযোগে কয়েকটি রাশির কেরিয়ারে উন্নতি হবে, ধন-সম্পত্তি বাড়বে। কোন কোন ৪ রাশি রয়েছে এই তালিকায়?

Advertisement
১২০ বছর পর একসঙ্গে সূর্য-শুক্র-শনি, ভাগ্য ঝলমল করবে এই ৪ রাশির গ্রহ গোচর ২০২৬
হাইলাইটস
  • মীনে সূর্য-শুক্র ও শনির সংযোগ
  • কয়েকটি রাশির কেরিয়ারে উন্নতি হবে, ধন-সম্পত্তি বাড়বে
  • কারা রয়েছে এই তালিকায়?

২০২৬ সালের শুরু থেকেই গ্রহের গতিবিধি অসাধারণ সংকেত প্রদান করছে। ফেব্রুয়ারি মাসটি বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ কারণ রাহু, বুধ এবং শুক্ল সহ বেশ কয়েকটি গ্রহ কুম্ভ রাশিতে মিলিত হবে। যারা ইতিমধ্ছযেই সেখানে উপস্থিত। ১৩ ফেব্রুয়ারি সূর্য এবং ২৩ ফেব্রুয়ারি মঙ্গলের আগমনের ফলে এই সংযোগ আরও প্রাভাবিত হবে। মাসের শেষের দিকে ৫টি প্রধান গ্রহ একইসঙ্গে কুম্ভ রাশিতে সক্রিয় থাকবে। যার ফলে অনের রাশির জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। 

পঞ্জিকা অনুসারে, মার্চ মাসে চিত্রটি বদলে যাবে। ২ মার্চ শুক্র এবং ১৫ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। যেখানে শনি ইতিমধ্যেই অবস্থিত। এর ফলে মীন রাশিতে সূর্য, শুক্র এবং শনির একটি বিশেষ সংযোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, এই ধরনের সংযোগ বেশ কয়েক দশক পর ঘটছে। এই সময়টি কিছু রাশির জন্য স্থিতিশীলতা এবং আগ্রগতি আনবে। আবার অন্যদের ধৈর্য এবং প্রজ্ঞার সঙ্গে এগিয়ে যেতে হবে। 

কোন ৪ রাশির জন্য এই সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ? 
বৃষ রাশি: এই সময়কাল কেরিয়ার এবং আর্থিক বিষয়ে শক্তি বয়ে আনবে। দীর্ঘদিন ধরে যে স্থিতিশীলতা চেয়েছিলেন এই রাশির জাতকরা, তা এখন আসার পথে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। সম্মান এবং লাভও বাড়বে। ব্যবসায়ীরা নতুন লাভ থেকে উপকৃত হতে পারেন। পারিবারিক সম্প্রীতির উন্নতি হবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। তাই একটি সুষম রুটিন বজায় রাখুন। 

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। স্থগিত কাজ দ্রুতগতিতে এগিয়ে যাবে এবং সামাজিক ত্ত প্রসারিত হবে। পেশাগত জীবনে নতুন স্বীকৃতি পেতে পারেন। সঙ্গী বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে কাজের চাপ বাড়তে পারে। তাই মানসিক ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। 

ধনু রাশি: ভাগ্য এই রাশির জাতকদের পক্ষে থাকবে। শিক্ষা, কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে  ইতিবাচক ফলাফল সম্ভব। পুরনো বিবাদ বা আর্থিক জটিলতা ধীরে ধীকে মিটবে। নতুন প্রকল্প শুরু করার জন্য সময়টি অনুকূল। পরিবারের থেকে সমর্থন পাবেন এই রাশির জাতকরা। আধ্যাত্মিক কার্যকলাপ মনকে শান্ত করার জন্য উপকারী হবে। 

Advertisement

মকর রাশি: এই সময়টি মকর রাশির জাতকদের জন্য ব্যবহারিক সুবিধা বয়ে আনবে। আয়ের নতুন উৎস আবির্ভূত হবে। অথবা কোনও পুরনো পরিকল্পনা হঠাৎ করেই লাভবান হতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের প্রশংসা করা হবে। বাড়িতে এবং পরিবারে ভারসাম্য বজায় থাকবে। ছোটখাট উত্তেজনা সম্ভব, তবে বোঝাপড়া পরিস্থিতি পরিচালনা করতে সাহায্য করবে।

 

POST A COMMENT
Advertisement