Guru Gochar 2026: দেবগুরু বৃহস্পতির মহাগোচর, ৩ রাশির হাতে আসবে অঢেল টাকা

২ জুন বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কটে প্রবেশ করবে। একই সঙ্গে বৃহস্পতি পুষ্য নক্ষত্রেও প্রবেশ করবে। এই যোগে কপাল খুলবে ৩ রাশির। বৃহস্পতি গ্রহ ধন, জ্ঞান, বিবাহ, সন্তান, সাফল্য এবং সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে।

Advertisement
দেবগুরু বৃহস্পতির মহাগোচর, ৩ রাশির হাতে আসবে অঢেল টাকাগুরু গোচর ২০২৬
হাইলাইটস
  • মিথুন রাশি ছেড়ে কর্কটে প্রবেশ করবে মিথুন
  • সাফল্য এবং সুখ ও সমৃদ্ধি আসবে
  • কপাল খুলবে ৩ রাশির

জ্যোতিষশাস্ত্রে অন্যতম শক্তিশালী হল দেবগুরু বৃহস্পতি। এই গ্রহের গোচরে ভাগ্য খুলবে একাধিক রাশির। জুন মাসে কর্কট রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। কোন কোন রাশির কপালে রয়েছে অঢেল টাকা? 

২ জুন মহাগোচর করবে দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে সবচেয়ে শুভ ও প্রভাবশালী গ্রহগুলির মধ্যে অন্যতম মনে করা হয়। এইদিন বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবে। একই সঙ্গে বৃহস্পতি পুষ্য নক্ষত্রেও প্রবেশ করবে। এই যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি বছরের অন্যতম বড় গ্রহ গোচর। যা মানুষের জীবনে বড়সড় পরিবর্তন আনতে চলেছে।   

বৃহস্পতি ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। এই ৫ মাস ৫টি রাশির জাতকদের জন্য কেরিয়ার, অর্থ, সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে পারে। 

কোন কোন রাশি হবে লাকি?
কর্কট রাশি: বৃহস্পতি নিজেই কর্কট রাশিতে প্রবেশ করেছে। ফলে কপাল খুলবে কর্কট রাশির জাতকদের। এঁদের আয় বৃদ্ধি পাবে। একাধিক উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়া যেতে পারে। কেরিয়ারে উন্নতি হবে এবং ব্যবসায়ীদের জন্য সময়টি লাভজনক হবে। ব্যক্তিগত জীবনও সুখের হবে। 

ধনু রাশি: বৃহস্পতি ধনু রাশির অধিপতি এবং ২ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে এই রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি পাকা। প্রোমোশন ও বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে চাকরি বা কর্মসংস্থান সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন যাঁরা, তাঁরা রাতারাতি স্বস্তি পাবেন। 

মীন রাশি: বৃহস্পতি মীন রাশিরও অধিপতি৷ বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে এই রাশির জাতকদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। বর্তমানে মীন রাশির উপর শনির সাড়েসাতির দ্বিতীয় পর্যায় চলছে, তাঁদের কষ্টও কিছুটা লাঘব হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সফল হবে। অবিবাহিতদের জন্য বিয়ের ভাল প্রস্তাব আসতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহও বাড়বে।

 

Advertisement

POST A COMMENT
Advertisement