গুরু গোচর ২০২৬জ্ঞান এবং ভাগ্যের কারক গ্রহ গুরু বৃহস্পতি। আর মে মাসে গুরু পুনর্বসু নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করছে। ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার সকাল ৭টা বেজে ১৯ মিনিটে গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করছে। এই পদে ২ জুন পর্যন্ত থাকবে গুরু। যার ফলে ৪ রাশির ভাগ্যের তালা খুলে যাবে। অফিসে মিলতে পারে প্রোমোশন। ব্যবসায় লাভ হবে। নতুন সুযোগ আসতে পারে সামনে।
তাই আর সময় নষ্ট নয়, বরং কোন ৪ রাশি এই গোচরে দারুণ সময় কাটাবে, সেটা জেনে নেওয়া যাক।
বৃষ রাশি
এই রাশির জাতকেরা দারুণ সময় কাটাবেন। আপনাদের বিদেশ যাত্রা হতে পারে। নতুন সুযোগ পেতে পরেন। কেরিয়ারে বিরাট উন্নতির আশা রয়েছে। প্রোমোশন হতে পারে। ব্যবসাতেও ভাল লাভ হবে। নতুন ক্লায়েন্ট পাবেন।
পড়ুয়াদের জন্য গোল্ডেন টাইম আসছে। এবার থেকে পড়াশোনায় মন বসবে। পরীক্ষায় ভাল ফল হবে। তাই চিন্তার কোনও কারণ নেই।
মিথুন রাশি
এই সময় থেকে দারুণ সময় কাটবে মিথুন রাশির। বিয়ের যোগ তৈরি হতে পারে। সন্তানের জন্য শুভ সময় আসবে। পরিবারে সুখের অবহাওয়া থাকবে।
এই সময় টাকাও পাবেন। কেরিয়ারে এগিয়ে যাবেন। মাইনে বাড়বে। পাশাপাশি ব্যবসাতেও বড় ধন লাভের আশা রয়েছে। তাই এখন থেকে তৈরি থাকুন।
ধনু রাশি
গুরুর নক্ষত্র গোচর কিন্তু ধনু রাশির জন্যও সেরা সময় ডেকে আনবে। এই সময় জীবনে কিছুটা সময় পাবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও তীক্ষ্ম হবে। নতুন মানুষের সঙ্গে মিশতে পারবেন। যার ফলে ভবিষ্যতে লাভের দেখা মিলবে। পাশাপাশি ব্যবসা এবং চাকরিতে হবে বিরাট উন্নতি। সমাজে এই জাতকদের সম্মান বাড়বে। তাই চিন্তার কোনও কারণ নেই।
মীন রাশি
এই রাশির জাতকেরাও জীবন যুদ্ধে এগিয়ে যাবেন। আপনাদের সব সমস্যার এবার হয়ে যাবে সমাধান। ভাগ্য ফিরবে। কেরিয়ারে বিরাট উন্নতির যোগ। পাশাপাশি ব্যবসায় বড় লাভ পেতে পারেন। এতদিন পর পরিশ্রমের পুরো ফল পাবেন। আর্থিক স্থিতি শুধরে যাবে। এই সময় পরিবারেও শান্তি বিরাজ করবে। সব ধরনের ঝামেলা-অশান্তি থেকে পাবেন মুক্তি।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।