বৃহস্পতির এই রাশি পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা। Guru Gochar 2026: দীপাবলির আগে গ্রহের অবস্থানে বড় পরিবর্তন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছেন। অর্থ, জ্ঞান, সুখ ও সমৃদ্ধির কারক হিসাবে পরিচিত বৃহস্পতির এই রাশি পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষীরা। তাঁদের গণনা অনুযায়ী, আগামী দিনে পাঁচ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পুরনো ঋণ, ধারদেনা এবং অর্থের অভাব থেকে মুক্তির পথ খুলতে পারে। জ্যোতিষাচার্য প্রবীণ মিশ্রের মতে, এই গোচরে বিশেষ ভাবে লাভবান হতে পারেন বৃষ, কর্কট, তুলা, বৃশ্চিক-সহ পাঁচ রাশির জাতক। দেখে নেওয়া যাক, কোন রাশির ভাগ্যে কী রয়েছে।
বৃষ: এই রাশির চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান। জ্যোতিষ গণনা অনুযায়ী, বাড়ি ও পরিবারের ক্ষেত্রে শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাড়ি কেনা, নতুন গাড়ি নেওয়া কিংবা বাড়ি তৈরির পরিকল্পনা এগোতে পারে। সম্পত্তি সংক্রান্ত আটকে থাকা কাজেও অগ্রগতি হতে পারে। বিনিয়োগের নতুন সুযোগ আসার ইঙ্গিত রয়েছে।
কর্কট: এই রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির গোচর। ফলে আয় ও সঞ্চয়ের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। শিক্ষক, অধ্যাপক, বিপণনকর্মী এবং কথা বলার পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হতে পারেন। বাড়তে পারে সামাজিক সম্মানও। তবে আয় বাড়লেও অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
তুলা: একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান আর্থিক লাভের ইঙ্গিত দিচ্ছে। নতুন চাকরির সন্ধান পেতে পারেন অনেকে। ব্যবসা শুরুর বাধা কাটতে পারে। বাড়তে পারে অতিরিক্ত আয়ের সুযোগ। সম্পত্তি কেনা বা বিনিয়োগের পরিকল্পনাও এগোতে পারে।
বৃশ্চিক: দশম ঘরে বৃহস্পতির গোচর কর্মজীবনে উন্নতির সম্ভাবনা তৈরি করতে পারে। পদোন্নতির অপেক্ষায় থাকা কর্মীরা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের কাজের পরিধি বাড়তে পারে। পড়াশোনাতেও সাফল্যের সুযোগ রয়েছে। পরিবার থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় সুপারিশ নয়।