Guru Gochar 2026: পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি গোচর, আগামী ২ মাস মালামাল ৪ রাশি

গত ১৮ জুন বৃহস্পতি পুষ্য নক্ষত্রে প্রবেশ করেছে। জ্যোতিষ মতে, এর প্রভাবে আগামী দু’মাসে চার রাশির জাতকদের অর্থলাভ, উন্নতি ও সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে।

Advertisement
পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি গোচর, আগামী ২ মাস মালামাল ৪ রাশিগুরু গোচর: বৃহস্পতির পুষ্য নক্ষত্রে গোচর, আগামী দুই মাস এই চারটি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
হাইলাইটস
  • ১৮ জুন বৃহস্পতি পুষ্য নক্ষত্রে প্রবেশ করেছেন।
  • জ্যোতিষশাস্ত্রে পুষ্য নক্ষত্রকে অত্যন্ত শুভ ও সিদ্ধিদায়ক বলে ধরা হয়।
  • আগামী কয়েক সপ্তাহে বহু মানুষের জীবনে নতুন সুযোগ ও উন্নতির দরজা খুলে যেতে পারে।

Guru Gochar 2026: বৈদিক জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতি গুরু গ্রহ। ১৮ জুন বৃহস্পতি পুষ্য নক্ষত্রে প্রবেশ করেছেন। জ্যোতিষশাস্ত্রে পুষ্য নক্ষত্রকে অত্যন্ত শুভ ও সিদ্ধিদায়ক বলে ধরা হয়। ফলে বৃহস্পতির এই গোচর আগামী দু'মাসে কয়েকটি রাশির জাতক-জাতিকার জীবনে বিশেষ ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মত জ্যোতিষীদের। পুষ্য নক্ষত্রকে 'নক্ষত্রের রাজা' বলা হয়। বাংলায় এর অর্থ পোষণকারী বা উন্নতির পথপ্রদর্শক। স্টেবিলিটি, সমৃদ্ধি এবং উন্নতির প্রতীক হিসেবে পরিচিত। এই নক্ষত্রে যখন বৃহস্পতির মতো জ্ঞান, সৌভাগ্য ও বিস্তারের কারক গ্রহ প্রবেশ করে, তখন বিভিন্ন রাশির উপর তার বিশেষ প্রভাব পড়ে। কর্মজীবন, আর্থিক পরিস্থিতি এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে ইতিবাচক ফল মিলতে পারে। জ্যোতিষীদের মতে, পুষ্য নক্ষত্রে বৃহস্পতির এই অবস্থান আগামী কয়েক সপ্তাহে বহু মানুষের জীবনে নতুন সুযোগ ও উন্নতির দরজা খুলে যেতে পারে। বিশেষ করে চার রাশির জাতকদের জন্য সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

মেষ রাশি
বৃহস্পতির এই গোচরের ফলে মেষ রাশির জাতকদের সাহস ও আত্মবিশ্বাস বাড়তে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় শক্তিশালী হতে পারে।

কর্কট রাশি
পুষ্য নক্ষত্রের সঙ্গে কর্কট রাশির বিশেষ যোগ রয়েছে। এই সময়ে বিনিয়োগ, সঞ্চয় এবং ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে শুভ ফল মিলতে পারে। সমাজে সম্মান ও পরিচিতি বাড়ার সম্ভাবনাও রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়টি অনুকূল বলে মনে করা হচ্ছে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই গোচর আকস্মিক অর্থলাভের সুযোগ তৈরি করতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয়ে সাফল্য আসতে পারে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলতে পারে।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য বিদেশযাত্রা বা বিদেশ সংক্রান্ত কাজের নতুন সুযোগ তৈরি হতে পারে। পড়াশোনা, গবেষণা এবং জ্ঞানচর্চার ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। নতুন দক্ষতা অর্জনের ক্ষেত্রেও সময়টি শুভ বলে মনে করা হচ্ছে।

Advertisement

বৃহস্পতির আশীর্বাদ পেতে কী করবেন?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতির শুভ প্রভাব বাড়াতে কয়েকটি সহজ উপায় অনুসরণ করা যেতে পারে।বৃহস্পতিবার ছোলার ডাল বা হলুদ রঙের মিষ্টি দান করা শুভ। ‘ওঁ গ্রাঁ গ্রীং গ্রৌং সঃ গুরবে নমঃ’ মন্ত্র অন্তত ১০৮ বার জপ করা যেতে পারে। ভগবান বিষ্ণুর আরাধনা এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করলে শুভ ফল বৃদ্ধি পেতে পারে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement