Guru Gochar 2026: ১৪ মে পর্যন্ত গোল্ডেন টাইম ৪ রাশির, গুরুর গোচরে টাকার স্ট্রেস শেষ

জ্ঞান এবং ভাগ্যের কারক গ্রহ গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে সবে প্রবেশ করেছে। এটি ২০ এপ্রিল ২০২৬, সকাল ৪টে বেজে ৪৩ মিনিটে গোচর করেছে। এই পদে গুরু থাকবেন ১৪ মে পর্যন্ত। মাথায় রাখতে হবে, পুনবর্সু নক্ষত্রের দ্বিতীয় পদের অধিপতি গ্রহ শুক্র। এই পদের রাশি মিথুন। যার ফলে এই পদে শুক্র এবং বুধ, দুই গ্রহের প্রভাব রয়েছে। তাই পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে গুরুর প্রবেশ ৪ রাশির জাতকদের জন্য ভাল সময় আনবে। তাদের জীবনে উন্নতির শেষ থাকবে না। টাকার সমস্যা কেটে যাবে। 

Advertisement
১৪ মে পর্যন্ত গোল্ডেন টাইম ৪ রাশির, গুরুর গোচরে টাকার স্ট্রেস শেষগুরু গোচর ২০২৬
হাইলাইটস
  • জ্ঞান এবং ভাগ্যের কারক গ্রহ গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে সবে প্রবেশ করেছে
  • এটি ২০ এপ্রিল ২০২৬, সকাল ৪টে বেজে ৪৩ মিনিটে গোচর করেছে
  • পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে গুরুর প্রবেশ ৪ রাশির জাতকদের জন্য ভাল সময় আনবে

জ্ঞান এবং ভাগ্যের কারক গ্রহ গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে সবে প্রবেশ করেছে। এটি ২০ এপ্রিল ২০২৬, সকাল ৪টে বেজে ৪৩ মিনিটে গোচর করেছে। এই পদে গুরু থাকবেন ১৪ মে পর্যন্ত। মাথায় রাখতে হবে, পুনবর্সু নক্ষত্রের দ্বিতীয় পদের অধিপতি গ্রহ শুক্র। এই পদের রাশি মিথুন। যার ফলে এই পদে শুক্র এবং বুধ, দুই গ্রহের প্রভাব রয়েছে। তাই পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে গুরুর প্রবেশ ৪ রাশির জাতকদের জন্য ভাল সময় আনবে। তাদের জীবনে উন্নতির শেষ থাকবে না। টাকার সমস্যা কেটে যাবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং কোন ৪ রাশির এই সময়টা দারুণ কাটবে, সেই সম্পর্কে জেনে নিন।

মিথুন রাশি
আপনাদের ভাগ্য বদলে যাবে গুরুর নক্ষত্র গোচরে। কেরিয়ারে বিরাট উন্নতির আশা রয়েছে। সেই সঙ্গে ব্যবসাতেও এগিয়ে যাবেন। নতুন প্রোজেক্ট পেতে পারেন।

এই সময় আয়ের নতুন রাস্তা খুলে যেতে পারে। পরিবারের সঙ্গ পাবেন। তাই মিথুন রাশির জাতকেরা এই সময়টা ভাল করে কাটানোর জন্য তৈরি হন। 

সিংহ রাশি
গুরুর নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্যও সেরা সময় ডেকে আনবে। আপনাদের সম্পর্ক সঠিক পথে এগবে। মিটে যাবে পারস্পরিক সমস্যা। এমনকী অবিবাহিতরা বিয়ের জন্য পাত্র এবং পাত্রী পেতে পারেন। শুধু তাই নয়, কেরিয়ারে উন্নতি করতে পারবেন। আর্থিক স্থিতি বদলে যাওয়ার আশাও রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা এবার পেয়ে যাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

তুলা রাশি
এই রাশির জাতকদের জন্যও ভাল সময় আনবে গুরুর নক্ষত্র পরিবর্তন। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিত্ব নতুন দিকে মোড় নেবে। আপনাদের প্রতি সবাই নজর রাখবেন। সমাজে মান এবং সম্মান বাড়বে। চাকরিতে নতুন সুযোগ পাবেন। অনেক টাকা পেতে পারেন। আয়ের নতুন পথও তৈরি হবে। সুতরাং দারুণ সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

Advertisement

ধনু রাশি
এই রাশির জাতকেরাও এবার ভাল সময় কাটাতে পারবেন। আপনাদের বিরাট গ্রোথ হবে। আত্মবিশ্বাস বাড়বে। এই সময় বড় কোনও নির্ণয় নিতে পারবেন। ভাগ্যের পুরো সঙ্গ পাবেন। সমাজে পরিচয় তৈরি হবে। 

টাকার সমস্যা এবার হয়ে যাবে শেষ। চাকরিতে বড় লাফ দিতে পারেন। এমনকী ব্যবসাতেও হবে উন্নতি। তাই চিন্তার কোনও কারণ নেই।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

POST A COMMENT
Advertisement