Guru Gochar 2026: ৩১ অক্টোবর সিংহ রাশিতে গুরুর শক্তিশালী গোচর, ৪ রাশির চাকরিতে সাফল্য, ব্যবসায় লাভ

মাসের শেষে ৩১ অক্টোবর সিংহ রাশিতে গোচর করছেন গুরু। তাতে ৪ রাশির উন্নতি হবে। চাকরিতে ভাল সময় আসবে। প্রোমোশনের সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে ব্যবসায় প্রফিট বাড়বে।

Advertisement
৩১ অক্টোবর সিংহ রাশিতে গুরুর শক্তিশালী গোচর, ৪ রাশির চাকরিতে সাফল্য, ব্যবসায় লাভগুরু গোচর ২০২৬
হাইলাইটস
  • মাসের শেষে ৩১ অক্টোবর সিংহ রাশিতে গোচর করছেন গুরু
  • তাতে ৪ রাশির উন্নতি হবে
  • সেই সঙ্গে ব্যবসায় প্রফিট বাড়বে

জ্যোতিষ মতে, দেবগুরু বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এটি জ্ঞান, সৌভাগ্য ও সমৃদ্ধির কারক। আর ৩১ অক্টোবর বৃহস্পতি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন। যার ফলে ভাগ্য ফিরবে ৪ রাশির। বিরাট উন্নতি হবে জীবনে। চাকরিতে বড় প্রোমোশনের সম্ভাবনা। ব্যবসাতে আসবে সাফল্য। টাকার অভাব থাকবে না।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঠিক কোন ৪ রাশির জন্য গুরুর এই গোচর অত্যন্ত শুভ সময় নিয়ে আসছে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই। 


সিংহ রাশি
গুরু বৃহস্পতি গোচর করছেন এই রাশিতে। তাই এই রাশির জাতক এবং জাতিকারা বিরাট লাভের মুখ দেখবেন। জীবনে উন্নতি হবে। টাকার অভাব থাকবে না। ব্যাঙ্কে প্রচুর টাকা ঢুকবে। এই সময় অফিসে ভাল সময় কাটবে। রাজনীতি করে আর জাতক, জাতিকাদের ধরে রাখা যাবে না। বসের প্রিয়পাত্র হয়ে উঠবেন। এই সময় ব্যবসা বড় হবে। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে। নতুন বিনিয়োগ আসবে। গুরুর গোচরে মন থাকবে ভাল। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

তুলা রাশি
বৃহস্পতি গোচর করছেন অক্টোবর মাসের শেষে। যার জন্য এতদিনে পরিশ্রমের ফল পাবেন। ভাগ্য চমকাবে। জীবনে অনেক বড় জটিলতা দূর হবে। চাকরিতে এবার সাফল্য নিশ্চিত। নতুন কাজ পেতে পারেন। এছাড়া ব্যবসা বড় হবে। লাভ বাড়বে। দোকানের নতুন আউটলেট খুলে ফেলতে পারেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও গুরুর গোচরে অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন। মিটে যাবে বহু জটিলতা। সব সমস্যার সমাধান হবে। বৃহস্পতির গোচরে এগিয়ে যাবেন। টাকার অভাব মিটবে। আয় বাড়বে। অফিসে ঝগড়া ও ঝামেলা থেকে মুক্তি পাবেন। যে কোনও ধরনের জটিলতা থেকে এবার মুক্তি পেতে পারেন। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

কর্কট রাশি
এই রাশিতেই গোচর করতে চলেছেন বৃহস্পতি। যার ফলে জীবনে বিরাট সাফল্য আসবে ৪ রাশির। ঝামেলা থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন। ভাগ্য সঙ্গ দেবে। তাতে টাকার অভাব মিটবে। মাইনে ভালই বাড়তে পারে। প্রোমোশনের সম্ভাবনাও প্রবল। ব্যবসায় আসবে নয়া বিনিয়োগ। প্রফিট বৃদ্ধি পাবে। তাই গুরু গোচরে সেরা সময় কাটানোর জন্য প্রস্তুত হন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement