গুরু গোচর ২০২৬২ জুন ২০২৬, সকাল ২টো বেজে ২৫ মিনিটে গুরু গোচর করে কর্কট রাশিতে আসতে চলেছে। যার সুফল পাবে ৪ রাশি। কেরিয়ারে হবে উন্নতি। ব্যবসা বাড়বে।
মাথায় রাখতে হবে, ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে বৃহস্পতি। যার ফলে এই কয়েকটা মাস দারুণ কাটবে। তাই আর সময় নষ্ট নয়, বরং সেই ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। সেই তালিকায় আপনার নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মেষ রাশি
গুরুর গোচর মেষ রাশির জন্য শুভ সময় ডেকে আনবে। চাকরি এবং ব্যবসায় হবে বিরাট উন্নত।
কেরিয়ারে অনেক দিনের বাধা এবার কেটে যাবে। বসের পছন্দের পাত্র হয়ে উঠবেন। প্রোমোশন হবে। মাইনে বাড়বে এক ধাক্কায়। পাশাপাশি ব্যবসায় হবে বিরাট উন্নতি। আপনাদের হাতে আসবে প্রচুর টাকা। নতুন প্রোজেক্ট পেয়ে যেতে পারেন। এই সময় নতুন ঘর এবং গাড়ি কিনতে পারেন। পুরনো স্বপ্ন পূরণেরও আশা রয়েছে।
বৃষ রাশি
আপনাদের সমস্যা এবার শেষ। জীবনে ইতিবাচক ফল পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। টাকার অভাব দূর হবে।
এই সময় কেরিয়ারে এগিয়ে যাবেন। যাঁরা সমস্যা তৈরি করছিল, তাঁরা আর পারবে না। উন্নতি হবে নিশ্চিত। এই সময় বড় প্রোমোশন হতে পারে। ব্যবসাতেও নতুন দিশা পাবেন। বিজনেস পার্টনার সাহায্য করবে। দাম্পত্য জীবনে সুখ আসবে। যাঁরা বিয়ে করেননি, তাঁদের বিয়ে হবে।
কর্কট রাশি
গুরুর গোচরে সময়ে ভাল যাবে কর্কট রাশির। কারণ এই রাশিতেই গুরু গোচর করছে। যার ফলে বাড়বে আত্মসম্মান। চাকরির জায়গায় বিরাট উন্নতি হবে। বড় পোস্টে বসবেন। এমনকী অফিসের নীতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও পেতে পারেন।
তবে এই সময় আপনার শত্রুরা অ্যাক্টিভ হবেন। তাই সতর্ক থাকুন। চোখ কান খোলা রাখুন। কেউ খেলা ঘোরাতে চাইলেই আপনি পাল্টা চাল দিন।
মকর রাশি
এই রাশির জাতকদের জন্যও সময়টা ভাল যাবে। পার্টনারশিপের ব্যবসায় এগিয়ে যাবেন। চাকরিতে হবে উন্নতি। প্রোমোশন হতে বাধ্য। ইনকাম বাড়তে পারে। একাধিক জায়গা থেকে আয় হবে। এই গোচরে দাম্পত্য জীবনে উন্নতি হবে। সম্পর্কে পুরনো উষ্ণতা ফিরবে। তাই চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।