Guru Gochar 2026: মে মাসে ৪ রাশির বাম্পার ইনকামের সম্ভাবনা, পুনর্বসু নক্ষত্রে গুরুর গোচর

জ্ঞান এবং ভাগ্যের কারক গ্রহ গুরু বৃহস্পতি। মে মাসে পুনর্বসু নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করবে এই গ্রহ। ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার সকাল ৭টা বেজে ১৯ মিনিটে গুরু বৃহস্পতি এই নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে। এই পদে গুরু ২ জুন পর্যন্ত থাকবে।

Advertisement
মে মাসে ৪ রাশির বাম্পার ইনকামের সম্ভাবনা, পুনর্বসু নক্ষত্রে গুরুর গোচর গুরু গোচর
হাইলাইটস
  • জ্ঞান এবং ভাগ্যের কারক গ্রহ গুরু বৃহস্পতি
  • মে মাসে পুনর্বসু নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করবে এই গ্রহ
  • ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার সকাল ৭টা বেজে ১৯ মিনিটে গুরু বৃহস্পতি এই নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে

জ্ঞান এবং ভাগ্যের কারক গ্রহ গুরু বৃহস্পতি। মে মাসে পুনর্বসু নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করবে এই গ্রহ। ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার সকাল ৭টা বেজে ১৯ মিনিটে গুরু বৃহস্পতি এই নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে। এই পদে গুরু ২ জুন পর্যন্ত থাকবে। 

মাথায় রাখতে হবে, পুনর্বসু নক্ষত্রের তৃতীয় পদের অধিপতি হল বুধ। আর এই পদে গুরুর প্রবেশের ফলে ৪ রাশির জাতকদের বাম্পার লাভ হবে। হাতে আসবে বিরাট পরিমাণ অর্থ। 

তাই আর দেরি নয়, বরং এমনই ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। তারপর সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃষ রাশি
এই রাশির জাতকদের জন্য সেরার সেরা সময় আসছে। আপনাদের বিদেশ যাত্রা হতে পারে। সন্তানের সম্পর্কে কোনও ভাল খবর পাবেন। টাকার সমস্যা মিটে যাবে। বাম্পার ইনকাম হবে। আয়ের নতুন স্রোত খুলে যাবে। 

এই সময় নতুন চাকরি পেতে পারেন। পাশাপাশি বিরাট বড় কোনও সিদ্ধান্তও খুব সহজেই নিয়ে ফেলতে পারেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিথুন রাশি
গুরুর নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতকদের জন্যও সেরা সময় নিয়ে আসবে। বিবাহের যোগ তৈরি হবে। পেয়ে যেতে পারেন লাইফ পার্টনারের খোঁজ। এই সময় টাকাপয়সার সমস্যা মিটে যাবে। ব্যবসায় নতুন দিশা খুঁজে পাবেন। বড় ইনকাম হতে পারে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

ধনু রাশি
এই রাশির জাতকদের জন্যও ভাল সময় আনবে এই নক্ষত্র পরিবর্তন। আপনাদের জীবনে নতুন সুযোগ আসবে। টাকার অভাব মিটে যাবে। এতদিনে পরিকল্পনা কাজে দেবে। এই রাশির জাতকদের পরিচিতি বাড়বে। আপনাদের কাছে অনেকেই পরামর্শ চাইবেন। তবে এই সময় বেশি খরচা করবেন না। তার বদলে সাবধান হয়ে হিসেব করে খরচা করুন। 

মীন রাশি
এই রাশির জন্যও ভাল সময় আসছে। গুরুর নক্ষত্র গোচর আপনাদেরও এগিয়ে দেবে। এই সময় অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। ব্যবসায় বিরাট লাভ পাবেন। কেরিয়ারে পাবেন সফলতা। আর্থিক স্থিতি ফিরবে। আত্মবিশ্বাস বাড়বে। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না। 

 

POST A COMMENT
Advertisement