Guru Gochar 2023 Lucky Zodiac: ২০২৩ জুড়ে বৃহস্পতির অশেষ আশীর্বাদ, ভাগ্য বদলাতে চলেছে ৫ রাশির

Guru Gochar 2023: বৈদিক জ্যোতিষশাস্ত্রে, দেবগুরু বৃহস্পতিকে সুখ, সমৃদ্ধি গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। কুণ্ডলীতে এই গ্রহের শুভ অবস্থানের কারণে বিবাহিত জীবন সুখের হয়।

Advertisement
 ২০২৩ জুড়ে বৃহস্পতির অশেষ আশীর্বাদ, ভাগ্য বদলাতে চলেছে ৫ রাশির২০২৩ সালে এই রাশিরা পাবেন দেবগুরুর বিশেষ আশীর্বাদ
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষশাস্ত্রে, দেবগুরু বৃহস্পতিকে সুখ, সমৃদ্ধি গ্রহ হিসাবে বিবেচনা করা হয়
  • কুণ্ডলীতে এই গ্রহের শুভ অবস্থানের কারণে বিবাহিত জীবন সুখী হয়

Guru Rashi Parivartan Effect: গুরু বৃহস্পতি যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন, তখন জ্ঞান, বৃদ্ধি, শিক্ষা, সন্তান, দাতব্য, পিতা-পুত্রের সম্পর্ক ইত্যাদির ওপর গুরু গোচরের প্রভাব পড়ে। ২০২৩ সালে, বৃহস্পতি মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে কয়েকটি  রাশির জাতকদের সৌভাগ্য জাগ্রত হবে। আসুন জেনে নেওয়া যাক  এই রাশিগুলির জাতকদের  সম্পর্কে:-

মিথুন রাশি (Gemini)
 বৃহস্পতির গোচরে তাদের আয় বাড়বে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। আয়ের নতুন পথ খুলবে।

মীন রাশি (Pisces)
 হঠাৎ কোথাও থেকে অর্থ পেতে পারেন। চাকরিতে পরিস্থিতি ভালো হবে। ব্যবসায় বড় অর্ডার পেতে পারেন।

কর্কট রাশি (Cancer)
কর্মজীবনে অগ্রগতির নতুন সুযোগ পাবেন। আয় বাড়বে। চাকরিতে বড় পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সম্মান বৃদ্ধি হবে।

তুলা রাশি (Libra)
চাকরি ও ব্যবসায় লাভবান হবেন। আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। অর্থনৈতিক অবস্থা ভালো হবে।

কন্যা রাশি (Virgo)
 বৃহস্পতির গোচরের  ফলে সকল ক্ষেত্রে সাফল্য পাবেন। দাম্পত্য জীবনে প্রেম বাড়বে। সম্মান বৃদ্ধি হবে। বিশেষ বন্ধুর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

POST A COMMENT
Advertisement