31 October পর্যন্ত বৃহস্পতি তুঙ্গে 4 রাশির, পড়ুন Devguru Career Horoscope

দেবগুরু বৃহস্পতি ২ জুন কর্কট রাশিতে প্রবেশ করেছেন। ৩১ অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবেন। এই সময়ে তাঁর অবস্থান লাভ দেবে একাধিক রাশিকে।

Advertisement
31 October পর্যন্ত বৃহস্পতি তুঙ্গে 4 রাশির, পড়ুন Devguru Career Horoscope বৃহস্পতির রাশিফল
হাইলাইটস
  • ২ জুন কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি।
  • ৩১ অক্টোবর পর্যন্ত থাকবেন।

বৈদিক জ্যোতিষে দেবগুরু বৃহস্পতি জ্ঞান, ধন, সুখ, সন্তান এবং সৌভাগ্যের কারক গ্রহ। বৃহস্পতি সদয় হলে জীবনে অর্থের সংকট থাকে না। বর্তমানে বৃহস্পতি রয়েছে কর্কট রাশিতে। এই অবস্থানের তৈরি হয়েছে হংস রাজযোগ। সেই সঙ্গে বিপরীত রাজযোগও। জ্যোতিষ মতে, জোড়া যোগের প্রভাবে লাভবান হবেন ৪ রাশির জাতক ও জাতিকারা। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ শেষ হতে পারে। আর্থিক লাভের যোগ। মনের ইচ্ছাপূরণ। চলতি বছরের ২ জুন কর্কট রাশিতে প্রবেশ করেছেন দেবগুরু বৃহস্পতি। তিনি এই রাশিতেই অবস্থান করবেন  আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময়টা কোন কোন রাশির জাতকদের জন্য শুভ হবে, চলুন জেনে নেওয়া যাক।

সিংহ রাশি: আত্মবিশ্বাস বাড়তে পারে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজেও গতি আসার ইঙ্গিত। চাকরিজীবীদের নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ। আর্থিক দিক থেকেও সময়টা ইতিবাচক। আয় বাড়ানোর নতুন পথ খুলতে পারে। বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা। ভ্রমণের ইচ্ছাপূরণ। ব্যবসায় লাভের যোগ। বাড়ি ও পরিবারের পরিবেশ সুখকর। এই সময় নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হয়ে উঠতে পারে।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির গোচর কেরিয়ার এবং অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব। উন্নতির পথ খুলে যেতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের সামনে সুযোগ। অর্থ সংক্রান্ত বিষয়েও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা। তবে বড় অঙ্কের বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল।

কর্কট রাশি: এই রাশির জাতকদের জন্য বৃহস্পতির সিংহে প্রবেশ আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আয় ও সঞ্চয়ে উন্নতি। চাকরির ক্ষেত্রে পরিশ্রমের যথাযথ ফল পাবেন। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা নতুন গ্রাহকের মাধ্যমে লাভবান হতে পারেন। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। দীর্ঘদিন ধরে চলা আর্থিক সমস্যাও ধীরে ধীরে মিটে যাবে।

Advertisement

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতি অষ্টম ঘরে গোচর করছেন। বৃহস্পতির অবস্থান আপনার সমস্যার সমাধান এনে দেবে। দীর্ঘ দিন ধরে চলা কোনও সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেতে পারেন। বিপরীত রাজযোগের প্রভাবে আচমকা আর্থিক লাভের সম্ভাবনা। দীর্ঘ দিন ধরে আটকে থাকা পুরনো টাকা ফিরে পেতে পারেন। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের জন্যও সময়টি লাভজনক। অপ্রয়োজনীয় খরচ কমতে পারে। 
 

POST A COMMENT
Advertisement