গুরু মার্গী ১১ মার্চজ্যোতিষ শাস্ত্র মতে, দেবগুরু বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, ধন এবং বৈবাহিক সুখের প্রতীক বলে মনে করা হয়। আর ১১ মার্চ ২০২৬ গুরু নিজের বক্রী চালে বিরাম নেবেন। তার বদলে মার্গী চাল বা সোজা চালে যাবেন। আর গুরুর এই সোজা চাল সব রাশির জন্যই বিশেষ সময় ডেকে আনবে। কিন্তু কিছু রাশির জন্য এই চাল বেশি ইতিবাচক।
তাই আর সময় নষ্ট করা চলবে না। বরং দ্রুত জেনে নিন যে কোন ৩ রাশির জন্য বৃহস্পতির সোজা চাল অত্যধিক ভাল সময় ডেকে আনবে। আসুন জেনে নেওয়া যাক।
ধনু রাশি
বৃহস্পতি হল ধনু রাশির অধিপতি। আর গুরু মার্গী হওয়ার কারণে আপনাদের জীবনে ভাল সময় আসব। ১১ মার্চ থেকে আটকে থাকা সব কাজ হয়ে যাবে। আপনার কাজে গতি আসবে। চাকরির নতুন সুযোগ তৈরি হবে। যাঁরা অনেক দিন ধরে কাজ পাচ্ছিলেন না, তাঁরা পেয়ে যাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা বসছেন, তাঁরা এবার ভাল ফল পেয়ে যাবেন। আপনাদের সময় ভাল কাটবে।
এছাড়া আর্থিক সমস্যাও দূর হবে। আয়ের স্রোত তৈরি হবে। প্রেমের সম্পর্ক এগিয়ে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক নতুন রূপ নেবে। এছাড়া শরীরের হাল ফিরবে। রোগব্যাধি থেকে দূরে থাকতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।
মীন রাশি
আপনারাও ভাল সময় কাটাবেন। গুরু মার্গী হওয়ার কারণে ভাগ্য ঠিক হবে। আপনার জীবনে ইতিবাচক ফল আসবে। রোজগারের খোঁজ করলে, এবার পেয়ে যাবেন। আয়ের নতুন বিকল্প তৈরি হবে।
অনেক দিন ধরে যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁরা এবার লাভ পাবেন। যাঁরা বিবাহ বন্ধনে বাঁধতে চাইছিলেন, তাঁরা সুখবর পাবেন।
পরিবারে হওয়া কোনও ঝামেলা থাকলে, সেটা মিটে যাবে। সংসার সুখের হবে। সমস্যা মিটে যাবে। কেটে যাবে জটিলতা। তাই চিন্তার কোনও কারণ নেই।
কর্কট রাশি
কর্কট রাশির জন্যও অত্যন্ত ভাল যাবে গুরু মার্গীর সময়টা। আপনাদের ব্যক্তিত্ব নতুন রূপ নেবে। সমাজে মান-সম্মান বাড়বে। ব্যবসা বাড়ানোর পরিকল্পনা সফল হবে। কাজের জায়গায় সবাই আপনার কদর করবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। আর্থিক কষ্ট দূর হবে। হাতে আসবে টাকা।
সংসারে সুখ বিরাজ করবে। ঘর-পরিবারে বিবাদ মিটে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।