গুরু মার্গী ২০২৬গুরু বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, সুখ এবং ঐশ্বর্যের প্রতীক। আর সেই গুরু ১১ মার্চ মার্গী হচ্ছেন। এর আগে ৪ মাস গুরু বক্রী ছিলেন। যার ফলে কিছু মানুষের কাজ ঠিক মতো হচ্ছিল না। আর গুরু মার্গী হওয়ার ফলে সব রাশির জীবনেই ইতিবাচক প্রভাব পড়বে। তবে সবথেকে ভাল ফল পাবেন ৫ রাশির জাতকেরা। ২ জুন ২০২৬ পর্যন্ত গুরু গোচরের জন্য দারুণ ফল মিলবে।
মাথায় রাখতে হবে আজ সকাল ৮টা ৫৮ মিনিটেই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হয়েছেন। আর জেনে নিন এই দশা কোন কোন রাশির জীবনে ভাল সময় ডেকে আনবে।
বৃষ রাশি
এই সময় আপনাদের দারুণ কাটবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। প্রোমোশন পেতে পারেন। কেরিয়ারে এগিয়ে যাবেন। হাতে আসবে টাকা। পাশাপাশি অনেক জরুরি কাজ হয়ে যাবে। অবিবাহিত ব্যক্তিদের বিয়ে হবে। শুধু বৃহস্পতিবার করে দান করুন।
কন্যা রাশি
কন্যা রাশির জন্যও সময়টা ভাল যাওয়ার কথা। গুরু মার্গী হলে আপনাদের কেরিয়ারে হবে উন্নতি। ব্যবসায় এগিয়ে যাবেন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। এমনকী জরুরি ডিলও ফাইনাল হতে পারে।
যাঁরা পার্টনারশিপে কাজ করেন, তাঁদের সময়টা ভাল কাটবে। এছাড়া ছাত্ররা ভাল সময় কাটাতে পারবেন। ঘরে সুখ এবং শান্তি বজায় থাকবে।
সিংহ রাশি
এই সময়টা দারুণ কাটাবেন সিংহ রাশির জাতকেরা। আপনাদের পরিশ্রম ফল দেবে। ধীরে ধীরে হলেও আপনারা উন্নতি করবেন। কাজে পরিচিতি পাবেন। আয় বৃদ্ধি হবে। আর্থিক স্থিতি মজবুত হবে। এখন সেভিংস বাড়ান। সেই টাকা বিনিয়োগ করুন। লাভ পাবেন।
তুলা রাশি
গুরুর এই মার্গী দশা তুলা রাশির জাতকদের জন্যও ভাল খবর নিয়ে আসবে। আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন। আধ্যাত্মিকতার দিকে ঝুঁকবেন। কেরিয়ারে উঁচু পদে পৌঁছে যাবেন। মান-সম্মান বাড়বে। টাকার অভাব দূর হবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে।
ধনু রাশি
আপনারাও সময়টা দারুণ কাটাবেন। বহু সমস্যার হবে সমাধান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি ফিরবে। অবিবাহিত মানুষজন বিয়ের প্রস্তাব পাবেন। ইনকাম বাড়বে। ব্যবসায় এগিয়ে যাবেন। বিদ্যার্থীদের একাগ্রতা বাড়বে। আত্মবিশ্বাসও বেড়ে যাবে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।