গুরু মার্গীদেবগুরু বৃহস্পতি নিজের চাল বদলাতে চলেছেন। ১১ মার্চ গুরু মার্গী হতে চলেছেন। যার ফলে সোজা চাল শুরু হয়ে যাবে। আর জ্যোতিষ মতে, এর ফলে কিছু রাশির জীবনে আসবে ভাল সময়। তাঁদের ধন বৃদ্ধি হবে। যাঁদের এতদিন পর্যন্ত ভাগ্য সঙ্গ দিচ্ছিল না, তাঁদের সুদিন আসবে। পরিবারের সাহায্য পাবেন। সেই সঙ্গে স্বাস্থ্যের হাল ফিরবে। আনন্দে কেটে যাবে সময়টা।
তাই আর সময় নষ্ট না করে এমন ৫ রাশির সম্পর্কে জেনে নিন, যাঁদের এই সময়টা ভাল কাটবে।
মেষ রাশি
বৃহস্পতির এই চাল বদলের জন্য দারুণ সময় কাটাতে পারবেন মেষ রাশির জাতকেরা। আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, চাকরিতে হবে পদোন্নতি। এছাড়া ব্যবসায় লাভ বাড়বে। এমনকী পুরনো কোনও বিনিয়োগে লাভের মুখ দেখবেন। পরিবারে সুখ এবং শান্তি বিরাজ করবে। সকলেই আপনাদের পাশে থাকবেন।
বৃষ রাশি
সময়টা ভাল যাবে আপনাদেরও। অর্থ ভাগ্য ফিরে যাবে। হাতে আসবে অনেকটা টাকা। ব্যবসায় হবে উন্নতি। সেই সঙ্গে সম্পত্তি যোগও তৈরি হবে। এছাড়া চাকরিতে এই সময় উন্নতি হবে নিশ্চিত। যাঁরা পড়াশোনা করছেন, তাঁদের সময়টা ভাল যাবে। নতুন স্কিল শিখতে পারবেন।
কন্যা রাশি
এই সময় আপনারা কেরিয়ার বদল করার একটা সুযোগ পাবেন। শুধু তাই নয়, ব্যবসায়ীদের লাভ হবে। আর্থিক স্থিতি আরও মজবুত হবে। সম্পর্কের টালমাটাল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিবার সুখী হবে। স্বাস্থ্য ভাল থাকবে। বিদেশ যাওয়ার যোগও তৈরি হতে পারে এই সময়।
ধনু রাশি
এই মার্গীর জন্য ভাগ্য মজবুত হবে। এতদিনের পরিশ্রম ফল দেবে। জীবনে এগিয়ে যাবেন। চাকরি এবং ব্যবসায় উন্নতি কেউ আটকাতে পারবে না। মান-সম্মানও বৃদ্ধি পাবে। নতুন কোনও জায়গায় কাজ পেতে পারেন। কোনও স্বপ্ন পূরণও হতে পারে। পরিবারে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি
এই সময় মীন রাশিরও সময়টা অনুকূলে থাকবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসাতেও লাভের মুখ দেখবেন। ধন প্রাপ্তি হতে পারে। ধারের সমস্যা মিটে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। পরিবারে সামঞ্জস্য তৈরি হবে। আপনার লাইফস্টাইলও ফিরবে এই সময়। তাই চিন্তার কোনও কারণ নেই।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।