গুরুর নক্ষত্র গোচরজ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই গ্রহ নক্ষত্র বদলালে বহু রাশির জীবনে প্রভাব পড়ে। আর ১৪ মে ফের এমন ঘটনা ঘটতে চলেছে। এই দিন পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি। আর বৈদিক জ্যোতিষে, এই নক্ষত্রে সমৃদ্ধির কারক বলে মনে করা হয়। আর এই নক্ষত্রে গুরুর গোচরে কিছু রাশির জীবন একবারে বদলে যাবে। ভাগ্য ফিরবে। মিলবে নতুন চাকরি। ইনকাম বৃদ্ধি পাবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং কোন কোন রাশির এই সময়টা দারুণ কাটবে, সেটা জেনে নেওয়া যাক।
মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা অবশ্যই ভাল সময় কাটাতে পারবেন। আপনারা বদলে ফেলতে পারেন চাকরি। ভাল অফার পেতে পারেন। অনেক দিন অপেক্ষার পর এবার হতে পারে প্রোমোশন। এই সময় ইচ্ছেপূরণ হওয়ার একটা যোগও রয়েছে। শুধু তাই নয়, অনেক দিন ধরে আটকে থাকা টাকা এবার পেয়ে যেতে পারেন। দাম্পত্য জীবন সুসময় ফেরার সম্ভাবনা প্রবল।
মিথুন রাশি
পুনর্বসু নক্ষত্রের একটা অংশ মিথুন রাশিতেও রয়েছে। তাই এই গোচর কিছু রাশির জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ব্যবসায় বড় ডিল হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় বিরাট লাভ পাবেন। এই সময় চাকরিতেও উন্নতি হতে পারে। এমনকী নতুন জায়গায় কাজ পেতে পারেন। পরিবারের লোকজন এই সময় পাশে থাকবেন।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। আপনারা শুভ খবর পাবেন। কার্যক্ষেত্রে সহকর্মীরা সাহায্য করবেন। তাই অনেক জটিলতা সহজে কাটিয়ে উঠতে পারেন। যাঁরা অনেক দিন ধরে চাকরি খুঁজছেন, তাঁরা পেয়ে যাবেন। এই গোচরে আমদানির নতুন স্রোত তৈরি হবে। আর্থিক স্থিতি বদলে যেতে পারে।
ধনু রাশি
এই রাশির অধিপতি বৃহস্পতি। তাই এই গোচরে সেরা ফল পাবেন ধনু রাশির জাতক এবং জাতিকারা। শিক্ষা এবং প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে যাবেন। আর্থিক স্থিতি বদলে যেতে পারে। এমনকী বড় চাকরি পেতে পারেন। ব্যবসায় লাভ হতে পারে। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কুম্ভ রাশি
পুনর্বসু নক্ষত্রে গুরু গোচরের কারণে এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এই সময় সব ধরনের সুখ এবং সুবিধা পাবেন। নতুন চাকরির যোগ রয়েছে। অনেক দিন পর হাতে পেতে পারেন অ্যাপয়েন্টমেন্ট লেটার। নতুন ঘর এবং বাহন কেনার যোজনা সফল হতে পারে। পুরনো রোগের থেকে নিস্তার পাবেন। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।